ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

স্বাধীন সাংবাদিকতার পরিবেশ না ফেরা পর্যন্ত সংগ্রাম চলবে: মাহমুদুর রহমান

আমার বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৬
আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৭

স্বাধীন সাংবাদিকতার পরিবেশ না ফেরা পর্যন্ত সংগ্রাম চলবে বলে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে দাউদকান্দি মডেল মসজিদ কনফারেন্স হলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভায় তিনি এ কথা জানান।

মাহমুদুর রহমান বলেন, আমি যে লড়াইটা করছি, এটা আপনাদের জন্য, মিডিয়ার জন্য। লড়াই করছি বাংলাদেশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য। সবাইকে সঙ্গে নিয়ে যেন এ লড়াই চালিয়ে যেতে পারি।

নিজেকে দাউদকান্দির সন্তান পরিচয় দিয়ে তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার পাশে থাকবেন। দাউদকান্দি আমার জায়গা, নিজের বাড়ি, নিজের গ্রাম। এবার বিদেশ থেকে এসে তিন মাসের মধ্যে বাড়ি আসতে পারিনি। আজকে আসছি, আমার আব্বা, দাদা-দাদি ও ভাই আল্লাহর কাছে চলে গেছেন। তাদের কবর জিয়ারত করতে এসেছি।

আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, আমার আম্মা হাসানপুর কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। এখানে আম্মার ছাত্র থাকতে পারেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

এ সময় আমার দেশের পরিচালক সাকিল আহমেদ, সিনিয়র রিপোর্টার আনিসুর রহমান, অধ্যাপক আব্দুর রশিদ, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, আমার দেশের কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসান, আমার দেশ পাঠকমেলার দাউদকান্দির সভাপতি মোখতার হোসেন, সাধারণ সম্পাদক তৌফিক রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/জেএইচ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আগামী জু‌নের মাঝামা‌ঝি‌তে দা‌য়িত্ব পালন কর‌তে ঢাকায় আসবেন। অন্যদি‌কে,

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

নৌ পরিবহন খাতের শ্রমিক, নাবিক, মালিক ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার মধ্যে অসন্তোষ ও সমন্বয়হীনতা রয়েছে

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

সামনে কোরবানির ঈদ ও বর্ষা মৌসুম। ঈদকে সামনে রেখে যাত্রী পরিবহন, কোরবানির পশু পরিবহন এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা দিবসে বাকৃবি শিক্ষার্থীদের আবেগে মায়ের ভালোবাসার গল্প

মাকে না বলা যতো কথা

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো