ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেনের টিকিট সিন্ডিকেট ভেঙে আহ্বান জানালো আটাব

নিজস্ব প্রতিবেদক:
০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:১১

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর নেতারা। তারা প্লেনের টিকিট সিন্ডিকেট ভেঙে দিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার অগণিত শহীদের রক্তে প্রতিষ্ঠিত হয়েছে। বীর শহীদদের আকাঙ্ক্ষার গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য।

তিনি দেশের বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসারে আটাবের ভূমিকার প্রশংসা করে আগামী দিনগুলোতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় আটাব প্রতিনিধিদল পর্যটন বান্ধব নীতি ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপের পাশাপাশি এয়ার টিকেটিং এ এয়ার লাইন্সের অসাধু কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সির সিন্ডিকেট বাণিজ্যের উল্লেখ করে এ সিন্ডিকেট ভেঙে দিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান। এক্ষেত্রে সিভিল এভিয়েশনকে আরও নিবিড় মনিটরিং-এর পরামর্শ দেন।

এ ছাড়াও আটাব নেতারা অনলাইন ট্রাভেল নীতিমালার সংস্কার, অযাচিতভাবে টিকিটের মূল্য বৃদ্ধি ঠেকানোর জন্য মন্ত্রণালয়ে ‘মনিটরিং সেল’ গঠনের অনুরোধ জানান।

নেতৃবৃন্দ ট্যুরিস্ট স্পটসমূহে অবকাঠামো সুবিধাবৃ্দ্ধিতে আটাবের উদ্যোগের কথাও উপদেষ্টাকে জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিহন ও পর্যটন সচিব নাসরীন জাহান এবং আটাব সভাপতি আবদুস সালাম আরেফ, মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ প্রমুখ।

আমার বার্তা/এমই

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

খ্রিষ্টীয় নতুন বছর-২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ুদূষণ সৃষ্টি করে এমন আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়