ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু

আমার বার্তা অনলাইন:
২১ জানুয়ারি ২০২৬, ১৬:১০

চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর বয়স অনুমান করার নতুন ফিচার চালু করছে ওপেনএআই। এর মাধ্যমে কোনো অ্যাকাউন্ট কিশোরের হতে পারে কি না, তা শনাক্ত করে সংবেদনশীল কনটেন্টের ঝুঁকি কমাতে চায় প্রতিষ্ঠানটি।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তারা চ্যাটজিপিটিতে বয়স শনাক্ত বা ‘এজ প্রেডিকশন’ প্রযুক্তি চালু করছে। এই ফিচার বিশ্বব্যাপী ধাপে ধাপে কার্যকর হবে। লক্ষ্য হলো— ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করা।

ওপেনএআই বলছে, নতুন এই মডেল কোনো অ্যাকাউন্ট কিশোরের হতে পারে বলে অনুমান করলে সেখানে স্বয়ংক্রিয়ভাবে বাড়তি সুরক্ষা ব্যবস্থা চালু হবে। এতে সংবেদনশীল বা পরিণত বিষয়বস্তুর প্রদর্শন সীমিত করা হবে। সহিংসতা, যৌনতা বা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্ট দেখার সুযোগ কমে যাবে।

তবে বয়স শনাক্তের এই প্রক্রিয়া পুরোপুরি নির্ভুল নয়— এ কথা স্বীকার করেছে ওপেনএআই। ফলে কোনো প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী ভুল করে কিশোরদের অভিজ্ঞতার আওতায় পড়তে পারেন। এমন ক্ষেত্রে পূর্ণ সুবিধা ফিরে পেতে ব্যবহারকারীকে পরিচয় যাচাই করতে হবে। এজন্য একটি সেলফি জমা দিতে হবে। যা ‘পারসোনা’ নামের পরিচয় যাচাই সেবার মাধ্যমে যাচাই করা হবে।

ইউরোপীয় ইউনিয়নে এই ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে। ইউরোপে শিশু-কিশোরদের অনলাইন সুরক্ষা নিয়ে কড়াকড়ি থাকায় সেখানে এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওপেনএআই।

এই পদক্ষেপের পেছনে রয়েছে চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা অভিজ্ঞতা চালুর পরিকল্পনা। গত ডিসেম্বর মাসে ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান ফিদজি সিমো জানিয়েছিলেন, ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই চ্যাটজিপিটিতে ‘অ্যাডাল্ট মোড’ চালু হতে পারে। এর আগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও বয়স যাচাই করা ব্যবহারকারীদের জন্য পরিণত কনটেন্ট অনুমোদনের ইঙ্গিত দিয়েছিলেন।

বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৮০ কোটি। এত বড় ব্যবহারকারীভিত্তির কারণে বয়সভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণ ওপেনএআইয়ের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে শিশু ও কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় অগ্রাধিকার।

একই সঙ্গে আয়ের দিকেও নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ওপেনএআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। রাজস্ব বাড়ানোর কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। ওপেনএআইয়ের অর্থবিষয়ক প্রধান সারা ফ্রিয়ারের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটির বার্ষিক আয় দাঁড়িয়েছে ২০ বিলিয়ন ডলারের বেশি। যা এক বছর আগে ছিল ৬ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, বয়স শনাক্তের এই উদ্যোগ একদিকে কিশোরদের সুরক্ষায় সহায়ক হবে। অন্যদিকে প্রাপ্তবয়স্ক কনটেন্ট চালুর পথও তৈরি করবে। তবে বয়স অনুমানের নির্ভুলতা এবং ব্যবহারকারীর গোপনীয়তা— এই দুই বিষয় নিয়ে আলোচনা আরও বাড়তে পারে। বাস্তবে এই ফিচার কতটা কার্যকর হয় তা নির্ভর করবে এর প্রয়োগ ও ব্যবহারকারীদের অভিজ্ঞতার ওপর।

আমার বার্তা/এল/এমই

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে

টার্গেট আইটির কার্যক্রম শুরু

দেশের তথ্যপ্রযুক্তি খাতে কার্যক্রম পরিচালনা করছে টার্গেট আইটি প্রতিষ্ঠান। ২০২৬ সালের শুরুতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ওয়েব

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান