ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

আইফোন ইভেন্টে বড় চমক নাও থাকতে পারে!

আমার বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬

মঙ্গলবার নতুন আইফোন উন্মোচন করবে অ্যাপল। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে প্রতিদ্বন্দ্বীরা এগিয়ে থাকায় এবারের লঞ্চ কিছুটা নীরস হতে পারে। এরপরও ‘আইফোন এয়ার’ এই ইভেন্টে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।

‘আইফোন এয়ার’ হবে এখন পর্যন্ত সবচেয়ে সরু আইফোন। যার নাম নেওয়া হয়েছে অ্যাপলের ম্যাকবুক এয়ার থেকে। বাজার বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে আইফোনের ডিজাইনে বড় কোনো পরিবর্তন আসেনি। এ কারণে সরু ও নতুন ফর্ম ফ্যাক্টরের ফোনটি আইফোন ১৪, ১৫ ও ১৬ ব্যবহারকারীদের আপগ্রেডে উৎসাহিত করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এটি ভবিষ্যতের ভাঁজযোগ্য আইফোনেরও ভিত্তি তৈরি করতে পারে। যদিও সেটি বাজারে আসতে আরও এক বছর লাগতে পারে।

স্যামসাং ইতোমধ্যেই তাদের সপ্তম প্রজন্মের ফোল্ডেবল ফোন বাজারে এনেছে। গুগলও এনেছে তৃতীয় প্রজন্ম। তবে এখনো এসব ডিভাইস মোট বাজারের ২ শতাংশেরও কম।

চীনা বাজারে টিকে থাকতে অ্যাপলের জন্য একটি ফোল্ডেবল আইফোন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যেখানে ভাঁজযোগ্য ফোন জনপ্রিয়তা পাচ্ছে এবং অ্যাপল বাজার হারাচ্ছে।

ইতিহাসগতভাবে অ্যাপলের আয়ের এক-চতুর্থাংশ এসেছে মধ্যম দামের আইফোন থেকে। বিশ্লেষকরা বলছেন, কোম্পানি এবার সরাসরি দাম না বাড়িয়ে বেশি স্টোরেজ ক্যাপাসিটিতে উচ্চমূল্য নির্ধারণের পথ বেছে নিতে পারে।

অ্যাপল সিরি আপগ্রেডের পরিকল্পনা করলেও তা প্রযুক্তিগত সমস্যার কারণে স্থগিত হয়। পরে ওপেনএআই-এর সাথে অংশীদারিত্বে কিছু এআই ফিচার চালু করা হয়। তবে গুগলের সর্বশেষ পিক্সেল ফোনগুলো জেমিনি এআই-কে ঘিরে তৈরি হওয়ায় প্রতিযোগিতায় অ্যাপল পিছিয়ে পড়েছে।

প্রতিবেদন বলছে, অ্যাপল এখন গুগলের জেমিনি এআই ব্যবহার করে সিরিকে নতুনভাবে সাজানোর আলোচনা করছে।

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, অ্যাপলের হাতে সময় কম। আগামী এক বছরের মধ্যে যদি সিরি কার্যকরভাবে উন্নত না হয় এবং ফোল্ডেবল আইফোন না আসে, তবে মার্কিন বাজারে তাদের শক্ত অবস্থানও নড়বড়ে হয়ে যেতে পারে।

তবে নতুন অ্যাপল সিলিকন চিপ সিরিকে আরও কার্যকর এআই প্রসেসিং দিতে পারে। যা ভবিষ্যতে ব্যবহারকারীর জন্য স্বয়ংক্রিয় কাজ সম্পাদন করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

আমার বার্তা/জেএইচ

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

মানবজাতির ইতিহাসে প্রথম মহাকাশযাত্রার ৬৫তম বার্ষিকী এবং আন্তর্জাতিক মানব মহাকাশযাত্রা দিবস উপলক্ষে আজ ঢাকার জাতীয়

তৃতীয় পক্ষের টুলে নিরাপত্তা ত্রুটি, ব্যবহারকারীর তথ্য অক্ষত: ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের ব্যবহৃত একটি তৃতীয় পক্ষের ডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি শনাক্ত

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

ডিজিটাল দুনিয়ায় তথ্য খোঁজার ধরনে বড় পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সার্চ টুলের কারণে

আগামী ৩ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (এসএমডব্লিউ-৪) রক্ষণাবেক্ষণ কাজের জন্য  বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী ৩
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী