ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রতারকদের এআই ভিডিওর ফাঁদ থেকে সাবধান

আমার বার্তা অনলাইন:
০২ আগস্ট ২০২৫, ১৩:৩০

ফিলিপাইনের সামাজিক কল্যাণ বিভাগ (ডিএসডব্লিউডি) সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওকে “সম্পূর্ণ ভুয়া” আখ্যা দিয়ে সতর্কতা জারি করেছে। এসব ভিডিওতে দাবি করা হয়, সরকার থেকে সব শিক্ষার্থীর জন্য ‘শিক্ষা সহায়তা ভাতা’ প্রদান করা হবে। অথচ বাস্তবে এমন কোনো সরকারি কর্মসূচি চালু নেই। বরং ভিডিওগুলো তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। যাতে রয়েছে ভিজ্যুয়াল ত্রুটি, জাল ওয়াটারমার্ক এবং ভুয়া ওয়েবসাইটের লিংক।

৯ জুলাই ফেসবুকে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি স্কুল ক্যাম্পাসের মাঠে দাঁড়িয়ে ডিএসডব্লিউডি-এর লোগোযুক্ত টি-শার্ট পরা একজন ব্যক্তি ক্যামেরার সামনে বক্তব্য দিচ্ছেন। তিনি জানান, দেশের সব শিক্ষার্থীকে শ্রেণিভেদে নির্ধারিত টাকার শিক্ষা সহায়তা দেওয়া হবে। সে জন্য একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে। ভিডিওতে সুপারইম্পোজড লেখা ছিল— “শিক্ষা সহায়তা বিতরণ শুরু ১২ জুলাই থেকে।”

ভিডিওতে ডিএসডব্লিউডি ও শিক্ষা বিভাগের লোগোও জুড়ে দেওয়া হয়েছে। যেন এটি সরকারি উদ্যোগ হিসেবে উপস্থাপন করা যায়। ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ফেসবুক ক্যাপশনে ইংরেজি ও টাগালগ ভাষায় লেখা হয়: DSWD education cash assistance for everyone in school। সঙ্গে থাকে একটি রেজিস্ট্রেশন লিংক।

এআই প্রযুক্তির অপব্যবহার

ভবিষ্যতের প্রযুক্তি হিসেবে স্বীকৃত এআই এখন ভুয়া তথ্য ছড়াতেও ব্যবহৃত হচ্ছে— এটাই যেন তার জীবন্ত উদাহরণ। ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া এসব ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, সেগুলোতে রয়েছে গুগল-এর ভিও প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক। ভিও হলো গুগলের একটি ভিডিও জেনারেটিং টুল। যার মাধ্যমে আট সেকেন্ডের ছোট ছোট ভিডিও তৈরি করা যায়।

এএফপি বলছে, ওই ভিডিও তৈরি হয়েছে তিনটি আট সেকেন্ডের এআই-জেনারেটেড ক্লিপ একত্রে জুড়ে দিয়ে। ভিডিও বিশ্লেষণে আরও দেখা গেছে— স্পিকারের পেছনে হাঁটা দুই শিক্ষার্থী ধীরে ধীরে একে অপরের সঙ্গে ‘মিশে যাচ্ছে’। যা এআই ভিডিওতে দেখা যাওয়া সাধারণ ভিজ্যুয়াল ত্রুটির একটি।

সচেতনতা বার্তা ও সরকারি প্রতিক্রিয়া

ডিএসডব্লিউডি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ১১ জুলাই একটি পোস্টে জানিয়েছে, “এই ভিডিও ও পোস্টগুলো সম্পূর্ণ ভুয়া। শিক্ষার্থীদের সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়ার মতো কোনো কর্মসূচি আমাদের নেই।” বরং ডিএসডব্লিউডি-এর এক প্রকৃত কর্মসূচির কথা উল্লেখ করে জানানো হয়, যারা দরিদ্র শিক্ষার্থী তাদের জন্য ‘টিউটরিং বিনিময়ে সহায়তা’ দেওয়া হয়। অর্থাৎ প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে ছোটদের পড়াতে হবে। তারপর মূল্যায়ন সাপেক্ষে সহায়তা দেওয়া হয়।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ও ১৭ জুলাই তাদের অফিসিয়াল পেজ থেকে স্পষ্ট জানায়, “এআই তৈরি ভিডিও দিয়ে ছড়ানো এই তথাকথিত শিক্ষা ভাতা সহায়তার খবর একেবারেই ভুয়া। এগুলোতে বিভ্রান্ত না হতে অনুরোধ করছি।”

বিশ্লেষকরা বলছেন, এআই প্রযুক্তির এই ধরনের অপব্যবহার ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে। সাধারণ মানুষ, বিশেষত প্রান্তিক জনগোষ্ঠী বা শিক্ষার্থীরা সহজেই এমন ভুয়া প্রচারণার শিকার হতে পারেন। কারণ এসব ভিডিওতে বাস্তবের মতো দৃশ্য ও প্রাতিষ্ঠানিক লোগো ব্যবহার করা হয়, যা বিভ্রান্তি ছড়াতে কার্যকর।

এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, প্রযুক্তির অগ্রগতি যেমন সুফল বয়ে আনতে পারে, তেমনি প্রতারণার নতুন পথও খুলে দিতে পারে। তাই নাগরিকদের উচিত— সরকারি সহায়তা বা যেকোনো স্কিম সম্পর্কিত তথ্য যাচাই না করে কোনো লিংকে ক্লিক না করা এবং যথাসম্ভব সরকারি সোর্স থেকে নিশ্চিত হওয়া। এমনকি পরিচিত কেউ শেয়ার করলেও চোখ বুজে বিশ্বাস না করে যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

আমার বার্তা/এল/এমই

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

মানবজাতির ইতিহাসে প্রথম মহাকাশযাত্রার ৬৫তম বার্ষিকী এবং আন্তর্জাতিক মানব মহাকাশযাত্রা দিবস উপলক্ষে আজ ঢাকার জাতীয়

তৃতীয় পক্ষের টুলে নিরাপত্তা ত্রুটি, ব্যবহারকারীর তথ্য অক্ষত: ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের ব্যবহৃত একটি তৃতীয় পক্ষের ডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি শনাক্ত

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

ডিজিটাল দুনিয়ায় তথ্য খোঁজার ধরনে বড় পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সার্চ টুলের কারণে

আগামী ৩ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (এসএমডব্লিউ-৪) রক্ষণাবেক্ষণ কাজের জন্য  বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী ৩
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা