ই-পেপার সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দুর্যোগের সময় নির্ভরযোগ্য তথ্য পেতে টিকটকের নতুন টুল

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৫, ১৭:২৬
আপডেট  : ১৬ জুলাই ২০২৫, ১৭:৩৫

বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য দিতে টিকটক সম্প্রতি একটি নতুন সার্চ গাইড চালু করেছে। এ গাইডটি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ছড়ানো ভুল তথ্য ও গুজব মোকাবিলা করতে সহায়ক হবে।

সেই সঙ্গে এ গাইডটির মাধ্যমে বাংলাদেশের টিকটক ইউজাররা বর্ষাকালে বন্যার অবস্থা সম্পর্কে জানতে পারবেন।

টিকটকের পক্ষ থেকে বলা হচ্ছে, এখন থেকে টিকটকে বন্যা সম্পর্কিত কিছু সার্চ করলে একটি ব্যানার দেখা যাবে, যেখানে প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করার জন্য সতর্ক করা হবে এবং নির্দেশনা বা গাইড দেওয়া থাকবে।

এ গাইডটি ইউজারদের দেশের বিশ্বস্ত সংস্থাগুলোর সঙ্গে যুক্ত করবে, যেমন- বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া এ গাইড বা নির্দেশনায় টিকটকের ‘সেফটি সেন্টার’ এর লিংক রয়েছে।

পাশাপাশি মানসিকভাবে সাহায্য করার জন্য ‘ট্র্যাজিক ইভেন্ট সাপোর্ট গাইড’ এর লিংকও এখানে পাওয়া যাবে।

প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা অথবা কোনো ব্যক্তিগত ক্ষতি– এমন কোনো ধরনের বিষয়গুলো ‘মর্মান্তিক ঘটনা’ হিসেবে ধরে নেওয়া যায়, সেটি এ নতুন গাইডটিতে সহজভাবে বোঝানো হয়েছে। এতে আরও ব্যাখ্যা করা হয়েছে যে কীভাবে দায়িত্বের সঙ্গে এ ঘটনাগুলো নিয়ে প্ল্যাটফর্মে কনটেন্ট শেয়ার বা রিপোর্ট করা উচিত।

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক তথ্য জানা গুরুত্বপূর্ণ। তাই যারা সরাসরি দুর্যোগ মোকাবিলায় কাজ করেন, তাদের সহযোগিতায় আমরা এ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের ব্যবহারকারীদের কাছে আরও সহজে ও স্পষ্টভাবে তুলে ধরছি। এতে সবাই সচেতন হতে পারবেন এবং নিজেদের নিরাপদ রাখতে পারবেন।

জরুরি সময়ে সঠিক তথ্য ও সহায়তা নিশ্চিত করতে টিকটক এ গুরুত্বপূর্ণ টুলগুলো সরাসরি ইউজার এক্সপেরিয়েন্সে যুক্ত করেছে। টিকটক এমন একটি ডিজিটাল স্পেস তৈরি করতে চায়, যেখানে মানুষ সঠিক তথ্য জানতে পারবে, নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেবে এবং দায়িত্বশীল ব্যবহার করবে। আরও তথ্য জানতে ভিজিট করুন টিকটকের সেফটি সেন্টার: www.tiktok.com/safety

আমার বার্তা/এল/এমই

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু