ই-পেপার মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

ভুটানে চালু স্টারলিংক ইন্টারনেট, বাংলাদেশে আসতে পারে এ বছরই

আমার বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬

ভুটানে চালু হয়েছে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা। স্পেসএক্স প্রধান সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে (পূর্বে টুইটার) বিষয়টি নিশ্চিত করেছেন। স্টারলিংক জানিয়েছে, তারা স্থল, আকাশ ও সমুদ্রে আরও বিস্তৃত পরিসরে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

গত ১১ ফেব্রুয়ারি ইলন মাস্ক এক্সের এক পোস্টে জানান, স্টারলিংক এখন ভুটানেও পাওয়া যাচ্ছে।

একই দিন আপডেট করা হয়েছে স্টারলিংকের সেবা প্রাপ্যতার মানচিত্রও। তারা জানিয়েছে, এখন থেকে ভুটানের ব্যবহারকারীরা এই সেবা পাবেন। ভুটানের পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মঙ্গোলিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশে এই সেবা চালু রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারতে স্টারলিংকের কার্যক্রম শুরু করতে এখনো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। আর মিয়ানমারে কবে নাগাদ এটি চালু হতে পারে, তা অনিশ্চিত। তবে বাংলাদেশে এ বছরই স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভুটানে কী সুবিধা দিচ্ছে স্টারলিংক?

স্পেসএক্সের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা মূলত ভূপৃষ্ঠে থাকা বিশেষ টার্মিনালের মাধ্যমে ব্যবহারকারীদের সংযোগ দেয়। তবে এটি মোবাইল ফোনে সরাসরি ব্যবহার করা যাবে না। যদিও নির্দিষ্ট কিছু দেশে আইফোন ব্যবহারকারীরা স্যাটেলাইট-নির্ভর সংযোগ পাচ্ছেন।

নিউজ১৮’র খবর অনুসারে, ভুটানে স্টারলিংকের ইন্টারনেট সেবার মূল্য পরিকল্পনাগুলো ঘোষণা হয়েছে। দেশটির তথ্য বিভাগ জানিয়েছে, ‘রেসিডেনশিয়াল লাইট’ প্ল্যানের জন্য প্রতি মাসে তিন হাজার গুলট্রাম (প্রায় ৪০০০ টাকা) খরচ হবে, যা ২৩ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট দেবে।

অন্যদিকে, ‘স্ট্যান্ডার্ড রেসিডেনশিয়াল’ প্ল্যানের জন্য মাসিক ৪ হাজার ২০০ গুলট্রাম (প্রায় ৫৫০০ টাকা) খরচ হবে, যা ২৫ এমবিপিএস থেকে ১১০ এমবিপিএস পর্যন্ত গতির ইন্টারনেট সরবরাহ করবে এবং এতে ‘আনশিরিটেড ডেটা’ ব্যবহারের সুবিধা থাকবে।

মূলত স্টারলিংকের স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবা স্থানীয় টেলিকম অপারেটরদের তুলনায় ব্যয়বহুল হবে, যা আগামী কয়েক বছর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আমার বার্তা/জেএইচ

ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে শুরু হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ বিচার। যেখানে ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রমে

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

কিশোর ব্যবহারকারীরা এআই সহকারীর সঙ্গে কী ধরনের বিষয় নিয়ে কথা বলছে তা এখন দেখতে পারবেন

অনলাইনে ডাটা সুরক্ষিত রাখার সাত উপায়

ডিজিটাল যুগে আমরা প্রতিদিনই অনলাইনে অসংখ্য তথ্য শেয়ার করছি ব্যক্তিগত ছবি, ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড, এমনকি

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে: মাসুদ কামাল

মোবাইল ডেটা প্যাকেজের নির্দিষ্ট মেয়াদ ও ব্যবহার সীমাবদ্ধতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি ক্রমেই বাড়ছে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ জেলার পুলিশের এসপি-ডিআইজি পদের ৩৯ কর্মকর্তার বদলি পদায়ন

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি, শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ

বাংলাদেশে শাখা খুলতে চায় অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অব ক্যানবেরা’

পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন: মির্জা ফখরুল

অজ্ঞাত স্থান থেকে ভিডিও বক্তব্য দিলেন আসামি, খুঁজে পাচ্ছে না পুলিশ

অবৈধ অভিবাসন রোধ-দক্ষ জনশক্তি পাঠাতে ডিসিদের ভূমিকা রাখার আহ্বান

হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়ম: বিআইডব্লিউটিএ’র অপ্রতিরোধ্য আইয়ুব আলী

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে

কিছু দিন আগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল: জ্বালানিমন্ত্রী

রোহিঙ্গা সংকট বিশ্ব এজেন্ডায় রাখতে জোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস থাকলে কী সুবিধা, মন্ত্রীকে জানাল এয়ারবাস

স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা

পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের হাইকোর্টে জামিন