ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৩ সালে যে অ্যাপ সবচেয়ে বেশি ডিলিট হয়েছে

অনলাইন ডেস্ক:
২৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬
আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৪:৩০

কোন অ্যাপ কত ডাউনলোড হচ্ছে, এই হিসাব অনেকেই রাখেন। বিশেষত, অ্যাপ প্রস্তুতকারক সংস্থাগুলো। কিন্তু সবচেয়ে বেশি ডিলিট হওয়া অ্যাপ নিয়েও উৎসাহ রয়েছে। সেই হিসাব থেকেই বোঝা যায়, জনপ্রিয়তা নিরিখে কে এগিয়ে আর কে পিছিয়ে!

হাতে আর বাকি মাত্র কয়েকদিন খানেক। তারপরই নতুন বছর। ২০২৩ পেরিয়ে ২০২৪। ২০২৩ সালে কোন অ্যাপটি সবচেয়ে বেশি ডিলিট হয়েছে, তা জানলে আপনার চোখ কপালে উঠবে। একটি সোশ্যাল মিডিয়া অ্যাপই বেশি ডিলিট হয়েছে।

ফেসবুক, এক্স হ্যান্ডেলের মতো সোশ্যাল মিডিয়াগুলো মানুষের কাছে খুবই জনপ্রিয়। সময় পেলেই একটু ঢুঁ মেরে আসা যায় এসব মাধ্যমে। কাজের প্রয়োজনে কিংবা ভার্চুয়ালি আড্ডা দিতে সোশ্যাল মিডিয়ায় ভিড় করেন নেটিজেনরা। কিন্তু গত একবছরে মানুষ সবচেয়ে বেশি ডিলিট করেছেন ইনস্টাগ্রাম!

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে কি মানুষের এই অ্যাপের প্রতি মোহ হারিয়ে ফেললেন? রিল, ছবি ইত্যাদি নানান কিছু ইনস্টাতে পোস্ট করে থাকেন ব্যবহারকারীরা। তাহলে এই অ্যাপ এত ডিলিট হলো কেন? সেই প্রশ্নের উত্তর মেলেনি।

বিশ্বের মোট জনসংখ্যার ৫৯.৯ শতাংশ মানুষই সোশ্যাল মিডিয়ায় রয়েছেন। প্রায় প্রত্যেকেই একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করেন। হিসেব বলছে, গড়ে দিনে ২ ঘণ্টা ২৪ মিনিট করে এইসব অ্যাপে সময় কাটান মানুষ।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি টেক ফার্ম টিআরজি ডেটাসেন্টারের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে প্রতি মাসে বিশ্বব্যাপী ১০ লাখের বেশি মানুষ সার্চ করেছেন কীভাবে ইনস্টাগ্রাম অ্যাপ ডিলিট করতে হয়। ধরে নেওয়াই যায়, ইনস্টাগ্রাম অ্যাপ মুছে ফেলতে আগ্রহ বেড়েছে মানুষের।

এই মার্কিন সংস্থাটি ৯টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপের ওপর গবেষণা চালিয়েছে। সেই অ্যাপগুলোর মধ্যে কোনো অ্যাপ মানুষ ডিলিট করার জন্য গুগল বা ওই জাতীয় সাইটে বেশি সার্চ করেছেন, তার পরিসংখ্যান বের করেছেন। সেই ভিত্তিতেই রিপোর্ট তৈরি করা হয়েছে।

শুধু ইনস্টাগ্রাম নয়, স্ন্যাপচ্যাট, টুইটার, টেলিগ্রাম ইত্যাদি অ্যাপেরও জনপ্রিয়তা কমেছে বলে দাবি করা হয়েছে। মেটার থ্রেডস অ্যাপেরও জনপ্রিয়তা কমেছে উল্লেখযোগ্যভাবে কমেছে।

আমার বার্তা/জেএইচ

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ইনস্টাগ্রাম নিজেকে ক্রমাগত পরিবর্তন করে চলেছে। বহুমাত্রিক ফিচার উপস্থাপনায় ক্রমাগত সোশ্যাল মিডিয়ার তালিকায় বরাবরই শীর্ষে

বাংলাদেশের সাইবার জগতের এক বিশ্বস্ততার প্রতীক সালমান ফেরদৌস

সাইবার নিরাপত্তার জন্য নির্ভর যোগ্য নাম সালমান ফেরদৌসের জন্ম সিলেট জেলায়।ছোট বেলা থেকে ইন্টারনেট প্রযুক্তিতে

বাংলাদেশের সাইবার জগতের এক বিশ্বস্ততার প্রতীক আহনাফ আল মিরাজ

সাইবার নিরাপত্তার জন্য নির্ভর যোগ্য আহনাফ আল মিরাজ জন্ম চাদপুর জেলায় মতলব থানায় ।ছোট বেলা

নকিয়া ৭৫০০ এমএএইচ ব্যাটারির ফোন আনল

শক্তিশালী ব্যাটারির নতুন ফোন আনল নকিয়া। এই ফোনের মডেল ১১০০ লাইট। হ্যান্ডসেটটিতে ৭৫০০ এমএএইচ ব্যাটারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়