ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে যে প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

আমার বার্তা অনলাইন:
০৫ জুন ২০২৬, ১৪:৪৩

ভারতের নিরাপত্তা ও জাতীয় স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে মিয়ানমারের ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হবে না বলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লেইং।

গত ১ জুন সোমবার নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে নরেন্দ্র মোদি এবং মিন অং হ্লেইংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।

২০২০ সালের নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ফেব্রুয়ারি মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি’র নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। মিন অং হ্লেইং সে অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।

ক্ষমতা দখলের প্রায় ৫ বছর পর ২০২৫ সালের ডিসেম্বর-জানুয়ারিতে মিয়ানমারে জাতীয় নির্বাচনের আয়োজন করে সামরিক বাহিনী। সেই নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন মিন অঙ হ্লেইং। গত ১০ এপ্রিল মিয়ানমারের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন তিনি।

প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ৩০ মে শনিবার ভারতে এসেছেন মিন অং হ্লেইং। তাকে বহনকারী বিমানটি ভারতের বিহার রাজ্যে অবতরণ করেছিল। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাকে স্বাগত জানান।

বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান বুদ্ধগয়া এবং মহাবোধি মন্দির পরিদর্শন শেষে রাজধানী নয়াদিল্লিতে আসেন হ্লেইং।

নয়াদিল্লিতে আসার পর প্রথম ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন মিয়ানমারের প্রেসিডেন্ট। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জয়শঙ্কর বলেন, “প্রেসিডেন্ট মিন অং হ্লেইংয়ের সঙ্গে সাক্ষাৎ করে খুশি হয়েছি। মিয়ানমারের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সহযোগিতাপূর্ন সম্পর্কের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করছি। দুই দেশের শান্তি, উন্নতি ও সমৃদ্ধির জন্য আমাদের অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকের অপেক্ষায় রইলাম।”

শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পেছাল বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের পিছিয়েছে বাংলাদেশ। চলতি ২০২৬ সালের জুলাই মাসে প্রকাশিত হেনলি

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু

প্রবল বৃষ্টির কারণে বাড়ির ছাদ-দেওয়াল ধস এবং বন্যা, বজ্রপাতের মতো বর্ষাকালীন প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে গুলিতে নিহত ২, আহত ৫ জন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে বিখ্যাত স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে গুলির ঘটনায় দুইজন নিহত

সাময়িক যুদ্ধ বন্ধে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরান টানা দুই সপ্তাহের সংঘাতের পর হামলা আপাতত বন্ধ রাখায় বিশ্ববাজারে জ্বালানি তেলের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিয়াসকে গুম ও হত্যা: বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

তাহিরপুরের প্রত্যন্ত এলাকায় স্কুলে পড়িয়ে প্রশংসায় ভাসছেন ববি হাজ্জাজ

রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা, লাভজনক করার আশা সরকারের

আজ থেকে ২ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

সরোয়ার আলমগীর নিয়ে রায় স্থগিত চেয়ে আবেদনের ওপর আদেশ বুধবার

শুধু আইন বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত

যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজেকে গড়ো শক্তভাবে, তাহলে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: আফরোজা খানম

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই সপ্তাহ লাগতে পারে: জ্বালানি মন্ত্রী

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ জন

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিল সরকার