ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১

সিরিয়া-লেবানন সীমান্তে অবস্থিত লেবাননের মাজদাল আনজার এলাকায় বোমা ফেলেছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে খালেদ মোহাম্মদ আল-আহমাদ নামে সিরিয়ার সীমান্তরক্ষী-সহ নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

আজ সোমবার স্থানীয় সময় সকালে ঘটেছে এ ঘটনা। লেবানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) উভয়েই পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়োর বিবৃতিতে নিহতের সংখ্যা জানানো ব্যতীত আর কোনো তথ্য উল্লেখ করা হয়নি; আর আইডিএফের বিবৃতিতে নিহতের সংখ্যা জানানোর পাশাপাশি বলা হয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে)-এর কয়েক জন সদস্য মাজদাল আনজার এলাকায় আত্মগোপনে আছেন। তাদের লক্ষ্য করেই বোমা নিক্ষেপ করা হয়েছে।

প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে) ফিলিস্তিনের গাজা উপত্যকাভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের ঘনিষ্ঠ মিত্র ও সহযোগী। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে যে সশস্ত্র হামলা হয়েছিল, সেখানে হামাসের পাশাপাশি পিআইজে-এর যোদ্ধারাও ছিল।

হামলার পর থেকে এখন পর্যন্ত পিআইজে থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

তবে গত নভেম্বরে লেবানেনের সরকারের সঙ্গে যে যুদ্ধবিরতি চুক্তি করেছিল ইসরায়েল, সোমবারের হামলা সেই চুক্তির পরিপন্থি।

এটি অবশ্য নতুন কোনো ঘটনা নয়। কারণ নভেম্বরের পর থেকে প্রায় নিয়মিতই লেবাননের বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করছে ইসরায়েল। বিশেষ করে লেবাননভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সদস্য ও স্থাপনা যেসব জায়গায় আছে, সেসব এলাকাকাতেই হামলা করা হচ্ছে।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, নভেম্বর থেকে এ পর্যন্ত লেবাননে স্থল ও আকাশপথে ১০ হাজার বারেরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এসব হামলয় নিহত হয়েছেন কমপক্ষে ১০৮ জন। তাদের মধ্যে ২১ জন নারী এবং ১৬ জন শিশু আছেন। - সূত্র : আলজাজিরা

আমার বার্তা/এমই

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে জ্বালানি সংকট। যার বড়

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

মিয়ানমারে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পাঁচ বছর পর এবার আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সামরিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

গত কয়েকদিনের তুলনায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বেশি জাহাজ চলাচল করছে বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন