ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৭
আপডেট  : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৯

আফগানিস্তান যুদ্ধে ইউরোপীয় সেনারা সামনের সারিতে (ফ্রন্ট লাইন) ছিল না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবির জন্য ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করে স্টারমার বলেন, ন্যাটো মিত্ররা আফগানিস্তানে ফ্রন্ট লাইন থেকে কিছুটা দূরে ছিল বলে ট্রাম্প যে দাবি করেছেন তা অপমানজনক এবং সত্যিই নিন্দনীয়।

স্টারমার বলেন, আমি যদি এভাবে ভুল কথা বলতাম বা এমন শব্দ ব্যবহার করতাম, তাহলে আমি অবশ্যই ক্ষমা চাইতাম।

স্টারমার আফগানিস্তানে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চালানো অভিযানে অংশ নিয়ে নিহত ৪৫৭ জন ব্রিটিশ সেনার প্রতিও শ্রদ্ধা জানান। এই অভিযান শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর।

এদিকে হোয়াইট হাউজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সমালোচনা প্রত্যাখ্যান করেছে।

হোয়াইট হাউজের মুখপাত্র টেইলর রজার্স এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি সঠিক—ন্যাটোর জন্য অন্য সব সদস্য দেশ মিলেও যতটা করেছে, যুক্তরাষ্ট্র তার চেয়েও বেশি করেছে।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, তিনি নিশ্চিত নন যে প্রয়োজন হলে ন্যাটো যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে কি না। তিনি বলেন, আমাদের কখনো তাদের প্রয়োজন হয়নি, আমরা আসলে কখনো তাদের কাছে কিছু চাইওনি।

আফগানিস্তানে ১ লাখ ৫০ হাজারের বেশি যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছেন। এতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যুক্তরাজ্য ছিল দ্বিতীয় বৃহত্তম অবদানকারী দেশ। এই জোটের লক্ষ্য ছিল আল-কায়েদা এবং তাদের আশ্রয়দাতা তালেবানকে ধ্বংস করা।

আফগানিস্তানে কানাডার ১৫০ জনের বেশি সেনা নিহত হন। ফ্রান্সের ৯০ জন এবং জার্মানি, ইতালি ও অন্যান্য দেশেরও ডজনখানেক সেনা প্রাণ হারান। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের চাপের মুখে থাকা ডেনমার্ক ৪৪ জন সেনা হারিয়েছে। যুক্তরাষ্ট্রের নিহত সেনার সংখ্যা ছিল ২ হাজার ৪০০-এর বেশি।

সূত্র: আল-জাজিরা

আমার বার্তা/এল/এমই

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

রাশিয়ার মস্কো অঞ্চলে বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

পারমাণবিক পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ায় ১৩৯৯ ভূমিকম্প

উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের আশপাশে দেশটির পারমাণবিক পরীক্ষার পর ভূমিকম্পের সংখ্যা বেড়েছে। ২০১৭

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি

চৌদ্দ বছর কবরে লুকিয়ে বাঁচলেন

এই সিরীয় ব্যক্তি ১৪ বছর ধরে নিজের বাড়ির ভেতরে তৈরি করা একটি কবরের মতো জায়গায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

মেঘলা সকালে রাষ্ট্রের হিসাব-নিকাশ

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা