ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে দাড়িয়েছে ৬৭

আমার বার্তা অনলাইন:
২৩ জানুয়ারি ২০২৬, ১৩:৪৬

পাকিস্তানের সবচেয়ে বড় শহরে একটি শপিং মলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সরকারের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

তবে ৬ দিন পেরিয়ে গেলেও এখনো তদন্তকারীরা জানাতে পারেননি যে গুল প্লাজায় ভয়াবহ আগুন লাগার কারণ কী ছিল।

মুখপাত্র বলেন, ৬৭টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি জানান, ডিএনএ পরীক্ষা এখনো চলছে।

তিনি আরও বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত আটজনের পরিচয় নিশ্চিত করা গেছে।

নিখোঁজ স্বজনদের সন্ধানে ৫০টির বেশি পরিবার ডিএনএ নমুনা দিলেও উদ্ধার কার্যক্রমের ধীরগতির জন্য অনেক পরিবার ক্ষোভ প্রকাশ করেছে।

প্রাদেশিক সরকার ঘোষণা দিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি (প্রায় ৩৫ হাজার ৭২০ মার্কিন ডলার) করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি ১ হাজার ২০০ জন দোকানদারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।

করাচির বাজার ও কারখানাগুলোতে দুর্বল অবকাঠামোর কারণে আগুন লাগার ঘটনা প্রায়ই ঘটে, তবে এত বড় মাত্রার অগ্নিকাণ্ড খুবই বিরল।

মুখপাত্র জানান, প্রাদেশিক সরকার শপিং মল ও বাজারগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

আমার বার্তা/এল/এমই

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবসরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠক

সিরিয়ায় আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে

সিরিয়ার উত্তরাঞ্চলীয় ঐতিহাসিক শহর আলেপ্পোর একটি সেনাঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের পর একের পর এক বিকট শব্দে

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার প্রথম নির্বাচনে পুতিনেরই জয়জয়কার!

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রাখল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনপুষ্ট দল ইউনাইটেড রাশিয়া পার্টি।

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মারিবের রাজধানী মারিব সিটির কাছে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর সঙ্গে ভয়াবহ সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ জন

দেশের খাতায় আজও অঙ্ক মেলে না

সিরিয়ায় আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে

ব্লু ইকোনমি ও সার্কুলার ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করবে সরকার

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

অপ্রতিম হত্যা: চার আসামির মধ্যে দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে