ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৪ জনের প্রাণহানি

আমার বার্তা অনলাইন:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৬

আকস্মিক বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটির দুটি প্রদেশে বন্যায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাকৃতিক এ দুর্যোগে নিখোঁজদের খুঁজতে ও উদ্ধার তৎপরতা চালাতে অভিযান চলছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শুরু হওয়া প্রবল বৃষ্টিতে পর্যটন দ্বীপ বালি এবং ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা বৃহস্পতিবার জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে, নিখোঁজদের খুঁজে পেতে এবং বাস্তুচ্যুতদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন বলে

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, নিখোঁজদের সন্ধান ও ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজে বিভিন্ন সংস্থার ৪০০ থেকে ৬০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে।

বিএনপিবি’র মুখপাত্র আবদুল মুহারি বলেন, বৃষ্টির কারণে নদীগুলো উপচে পড়ে, যার ফলে বালির নয়টি শহর ও জেলায় প্রবল বন্যা দেখা দেয়। পাহাড়ি জনপদে কাদা, পাথর ও গাছ পড়ে যায় এবং নদীর পানি বেড়ে অন্তত ১২০টি এলাকা প্লাবিত হয়। বিভিন্ন স্থানে একাধিক ভূমিধসের ঘটনাও ঘটে।

তিনি বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানান, মৃতের সংখ্যা নয় থেকে বেড়ে ১৪-তে পৌঁছেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বালিতে, যাদের অধিকাংশই নদীর পানি বেড়ে যাওয়ায় স্রোতে ভেসে গেছেন। এখনো অন্তত দু’জন নিখোঁজ রয়েছেন।

আবদুল আরও জানান, ৫০০-র বেশি মানুষকে নিরাপদে সরিয়ে স্কুল ও মসজিদে আশ্রয় দেওয়া হয়েছে।

বালির রাজধানী দেনপাসারের মেয়র ই গুসতি নগুরা জয়া নগারা এই দুর্যোগ মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

আমার বার্তা/এমই

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি যেকোনও মুহূর্তে শেষ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

চলমান যুদ্ধে ইরানকে চাপে রাখতে দেশটির বন্দরগুলো অবরোধের যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিয়েছে, তাতে যোগ দিচ্ছে

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য ডোনাল্ড ট্রাম্পকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী

তুরস্ককে দখলদার ইসরায়েল নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী