ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

বিশ্বের সর্বোচ্চ ও দুর্গম রেলসেতু প্রকল্পটির কাজ শেষ নেপথ্যে মাধবী লতা

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৫, ১৬:৩৮
আপডেট  : ০৮ জুন ২০২৫, ১৬:৪৪

ভূমিকম্পপ্রবণ ভারতের জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর ওপর নির্মিত হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু, যা প্রকৌশল জগতে এক নতুন মাইলফলক স্থাপন করেছে।

'উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ' প্রকল্পের অংশ হিসেবে নির্মিত এই সেতুটি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেছেন, যার ফলে কাশ্মীর উপত্যকা প্রথমবারের মতো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রেলপথে যুক্ত হলো।

এই প্রকল্পটি দুর্গম পাহাড়ি এলাকা এবং ভূতাত্ত্বিক জটিলতার কারণে বেশ চ্যালেঞ্জিং ছিল ভারত সরকারের কাছে। তবে চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবিলা করে প্রকল্পটির কাজ শেষ করা গেছে একজন নারী প্রকৌশলির অসামান্য অবদানের কারণে। যার নাম এখন গোটা ভারতজুড়ে আলোচনার তুঙ্গে। বিরল প্রতিভার অধিকারী ওই নারী প্রকৌশলির নাম অধ্যাপক জি. মাধবী লতা। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক চেনাব সেতুর মতো একটি বিশাল প্রকৌশল প্রকল্পে ১৭ বছর ধরে ভূ-প্রযুক্তিগত পরামর্শক (geotechnical consultant) হিসেবে কাজ করেছেন।

এনডিটিভি লিখেছে, এই সেতুটি ২৭২ কিলোমিটার দীর্ঘ উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিংক প্রকল্পের অংশ, যার অনুমোদন হয়েছিল ২০২৩ সালে। এই সফল নির্মাণে যারা ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে অন্যতম জি মাধবী লতা।

বেঙ্গালুরুর ভারতীয় বিজ্ঞান সংস্থার (আইআইএসসি) অধ্যাপক মাধবী লতা ১৭ বছর ধরে এই প্রকল্পে ভূ-কারিগরি পরামর্শক হিসেবে কাজ করেছেন। সেতুটির নকশা, পরিকল্পনা ও নির্মাণে বিশেষ করে ভূ-প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি ঠিকাদার কোম্পানি অ্যাফকন্সের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন।

ভারতীয় বিজ্ঞান সংস্থার (আইআইএসসি) অধ্যাপক মাধবী লতা ১৯৯২ সালে জওহরলাল নেহরু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে প্রথম বিভাগে স্নাতক সম্পন্ন করেন।

স্নাতকোত্তর করেন এনআইটি ওয়ারঙ্গলে, ভূ-কারিগরি প্রকৌশল বিষয়ে। মেধার অনন্য স্বাক্ষর দেখিয়ে সেখানে তিনি গোল্ড মেডেল পান। এরপর ২০০০ সালে আইআইটি মাদ্রাজ থেকে ভূ-কারিগরি প্রকৌশল বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এর মধ্যে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন। ২০২১ সালে ভারতীয় জিওটেকনিক্যাল সোসাইটির সেরা নারী গবেষক পুরস্কার পান। পরের বছর বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্প ও গণিতে ভারতের শীর্ষ ৭৫ নারীর তালিকায় স্থান পান।

চেনাব সেতু প্রকল্পে ভূমিকা

ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, বৈরী আবহাওয়া ও দুর্গম অবস্থানের কারণে চেনাব সেতুর নির্মাণ অত্যন্ত কঠিন ছিল। ড. লতা ও তার দল ‘ডিজাইন অ্যাস ইউ গো’পদ্ধতি ব্যবহার করেন, মানে ভূতাত্ত্বিক বাস্তবতা দেখে নকশা পরিবর্তন ও উদ্ভাবনী সমাধান বের করা প্রাথমিক সমীক্ষায় যেসব চ্যালেঞ্জ ধরা পড়েনি- যেমন ফাটলযুক্ত শিলাস্তর, গুপ্ত গুহা ও বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের শিলা- সেগুলো মোকাবিলায় এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নির্মাণের সময় শিলাস্তরের অবস্থার সঙ্গে মানিয়ে নিতে দলটিকে জটিল গণনার পাশাপাশি নকশা সংশোধন করতে হয়। শিলাস্তরের স্থিতিশীলতা বাড়াতে ড. লতা রক অ্যাংকারের (শিলা-আটকানো বিশেষ যন্ত্র) নকশা ও তা স্থাপনের বিষয়ে পরামর্শ দেন।

অধ্যাপক লতা সম্প্রতি ‘ইন্ডিয়ান জিওটেকনিক্যাল জার্নাল’র বিশেষ নারী বিশেষ সংখ্যায় ‘ডিজাইন অ্যাজ ইউ গো: দ্য কেস স্টাডি অব চেনাব রেলওয়ে ব্রিজ’ শিরোনামে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন।

চেনাব সেতুর সামগ্রিক কাঠামো, অবস্থান ও ধরন ঠিক রেখে নকশা কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে বদলেছে তা ওই গবেষণাপত্রে তিনি তুলে ধরেছেন।

১,৪৮৬ কোটি রুপি ব্যয়ে নির্মিত চেনাব সেতুকে ‘ভারতের সাম্প্রতিক রেল প্রকল্প ইতিহাসে সবচেয়ে বড় সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জে পড়া স্থাপনা’ হিসেবে বর্ণনা করছে দেশটির সরকার।

৩৫৯ মিটার উচ্চতার এই সেতুটি আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার বেশি উঁচু। কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমার বার্তা/এল/এমই

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে তিনজন নিহত হওয়ার পর নিখোঁজ ২০ জন পর্বতারোহীর খোঁজে অভিযান চালাচ্ছে

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

ইরান কর্তৃক হরমুজ প্রণালি অবরোধের ফলে পারস্য উপসাগরে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ এবং তাদের

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা এবং রাজ্য মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাজ্য

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে— এমন সব দেশের ওপর যে ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ আরোপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের