ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

আমার বার্তা অনলাইন
১৭ এপ্রিল ২০২৫, ১১:৪১

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন। বিশ্বে কীভাবে অপতথ্য ছড়াচ্ছে, তা নিয়ে কাজ করতো এই সংস্থা। খবর ডয়চে ভেলের।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যে এই ধরনের সংস্থার আর কোনও প্রয়োজন নেই।

তার বক্তব্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছিল এই সংস্থা। রুবিওর অভিযোগ, সাধারণ মতামত প্রকাশ করে আমেরিকানদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল, এমনকি জেলেও যেতে হচ্ছিল। এমন সংস্থার আর কোনও প্রয়োজন নেই। সেই কারণেই এই সংস্থাটিকে বন্ধ করা হলো।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই সংস্থাটি তৈরি হয়েছিল মূলত রাশিয়া এবং চীন নিয়ে তৈরি হওয়া অপতথ্য খুঁজে বের করার জন্য এবং সে বিষয়ে মানুষকে সচেতন করে দেওয়ার জন্য।

রুবিও জানিয়েছেন, ওই অফিস বছরে ৫০ মিলিয়ন ডলারেরও বেশি খরচ করতো শুধুমাত্র সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য। বস্তুত, এই সংস্থাটিকে নিয়ে বরাবরই সমস্যা ছিল রিপাবলিকানদের।

তাদের বক্তব্য ছিল, রক্ষণশীল মিডিয়ার খবরকে বারবার আক্রমণ করেছে এই সংস্থা।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়