ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে জটিলতা তৈরি হয়েছে: শশী থারুর

আমার বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০

ভারতে বসে সম্প্রতি শেখ হাসিনা বক্তব্য দেওয়াতে বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর। এমনকি তার বক্তব্যকে ঘিরে কংগ্রেস বিব্রত বলেও জানান তিনি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভারতীয় এই এমপি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে করা প্রশ্নের উত্তরে শশী থারুর বলেন, তার সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতি জটিল করে তুলেছে। এটি আমাদের জন্য জটিলতা তৈরি করেছে। শেখ হাসিনার বিবৃতির ক্ষেত্রে আমরা কিছুটা দ্বিধাগ্রস্ত।

বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতির বিষয়ে দুটি মূল মাপকাঠি রয়েছে উল্লেখ করে কংগ্রেসের সিনিয়র এ নেতা বলেন, আমি দুটো বিষয়ের ওপর জোর দেবো। আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপনে করা উচিত নয়, যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, আমাদের জনগণের স্বার্থে বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

ভারতের এই পার্লামেন্ট সদস্য বলেন, বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে। যা ঘটছে, তা স্পর্শকাতর। তাই সবখানে এই ধারণা দেওয়া উচিত যে, আমরা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে বাংলাদেশির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বাংলাদেশ আমাদের পাশেই। তাই দেশটিতে যা ঘটছে, তা আমাদের নিবিড়ভাবে, সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করা উচিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ‘শত্রুভাবাপন্ন’, এমনটি আমি মনেই করি না। তবে, সতর্কতা আমাদের বজায় রাখতেই হবে।

আমার বার্তা/জেএইচ

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন আঞ্চলিক জোট সার্ক ব্যর্থ ও অকার্যকর হওয়ায় তারা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা