ই-পেপার বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

গার্মেন্টস শিল্পের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা বন্ধ করা উচিত

নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন
আন্তর্জাতিক ডেস্ক:
২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩২

ভারত ও মিয়ানমারের মধ্যে নিম্ন সমভূমিতে ১৮ কোটি মানুষের বসবাস। এটি বাংলাদেশের একটি চিত্র। যেখানে প্রাকৃতিক দুর্যোগ সাধারণ ঘটনা। হোক সেটা মানুষের তৈরি অথবা প্রাকৃতিক। বন্যা ও সমুদ্রপৃষ্টের উচ্চতার কারণে ঝুঁকিতে রয়েছে ঢাকা। অবস্থা অমাস্টারডামের মতোই তবে প্রতিরক্ষামূলক অবকাঠামো নির্মাণের সক্ষমতা নেই। যেখানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনায় কর্মীদের মৃত্যু হয়।

তৃতীয় বিশ্বের মতো একটি দেশ হওয়া স্বত্বেও বাংলাদেশ উদীয়মান অর্থনীতির জন্য একটি রোল মডেল। যেটির লক্ষ্য হলো মানুষকে দরিদ্রমুক্ত করা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার দেশগুলোর মধ্যে অন্যতম। কিন্তু তারপরেও গত তিন দশক ধরে বছরে ৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি দেখছে।

তাছাড়া বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের অবস্থা থেকে উন্নতি লাভ করবে এবং এই দশকে উচ্চ মধ্যম আয়ের র‍্যাঙ্কিংয়ে স্থান পাবে বলে আশা করা হচ্ছে। এমনকি বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি।

বাংলাদেশের এই সফলতা মূলত লাইট ম্যানুফ্যাকচারিংয়ের ওপর ভিত্তি করে। দেশটি বিশেষ করে গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীল। মূল্যর দিক থেকে এই খাত রপ্তানিতে ৮০ শতাংশের বেশি অবদান রাখে।

এখন প্রশ্ন হলো লাইট ম্যানুফ্যাকচারিং এর ওপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থনীতি দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবে কি না। দুঃখের বিষয় হলো এভাবে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশাবাদী হওয়া কঠিন।

চীনভিত্তিক ম্যাক্রো গবেষণা সংস্থা উদীয়মান উপদেষ্টা গ্রুপের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ একটি পোস্ট টাইগার ইকোনমিতে পরিণত হয়েছে। দেশটি মাত্র একটি ক্ষেত্রেই শক্তিশালী অবস্থানে রয়েছে। কিন্তু অন্যান্যখাতে কোনো বৈচিত্র নেই।

সিটিগ্রুপের চিফ ইন্ডিয়া ইকোনমিস্ট সমীরণ চক্রবর্তী বলেনে, সমস্যা হলো এখানে শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রিই আছে। সবকিছুই এর ওপর নির্ভর করে।

গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা কমানো বাংলাদেমের জন্য একটি চ্যালেঞ্জ। রাজনৈতিক ও অর্থনৈতিক বিষগুলোর মিশ্রণের চাপও রয়েছে।

আগস্টে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার আগে দুর্নীতি বড় একটি ইস্যু ছিল।

বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন শাখার একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ছিল অভিজাতদের দখলের একটি উদাহরণ। সব সংসদ সদস্যেরই বড় ধরনের স্বার্থ ছিল। সরকারের নীতিতে তাদের স্বার্থ প্রতিফলিত হতো। সব ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল কয়েক ব্যক্তির হাতে।

হাসিনার পতনের পর নোবেল শান্তি বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। হাসিনার আওয়ামী লীগ বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে রাজনীতিবিদদের বাদ দিয়ে এই সরকার গঠিত হয়েছে। নির্ভর করা হচ্ছে শিক্ষাবিদ, ব্যাংকার ও অর্থনীতিবিদদের ওপর।

ঢাকায় ভারতীয় মিডিয়া কোম্পানিতে কাজ করা একজন স্থানীয় সাংবাদিক বলেছেন, নিহিত স্বার্থ ও মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে এই সরকার অনিবার্যভাবে ব্যর্থ হবে। প্রতিটি রাজনৈতিক দল এই সরকারের বিরোধিতা করছে এবং এটিকে পতনের চেষ্টা করছে।

একটি বড় আন্তর্জাতিক ব্যাংকের ঢাকায় প্রধান অর্থনীতিবিদ বলেন, মূল সমস্যা হলো আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। পুলিশ পুরোপুরি কার্যকর নয়, প্রশাসন বা বিচার বিভাগও নয়। অন্তর্বর্তী সরকার আগের শাসনামলে যাদের স্বার্থ ছিল তাদের সবাইকে সরাতেও পারছে না।

লুৎফে সিদ্দিকী ইউবিএস-এর লন্ডন অফিসে একজন ব্যাংকার ছিলেন। এখন তিনি দেশে ফিরে মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ডিপ স্টেট বাস্তব। আগের শাসনামল থেকে সর্বত্র রাজনৈতিক ইমপ্লান্ট রয়েছে। তারা কেবল পোশাক পরিবর্তন করেছে। আমলারা সব কিছু ধীর করার চেষ্টা করছে। তবুও আমরা কর্তৃত্ববাদী হতে পারি না।

২০২৫ সালের জন্য অর্থনীতিবিদরা প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। এক দিকে দুর্বল হচ্ছে মুদ্রা। অন্যদিকে কমছে রিজার্ভ। চাপ রয়েছে মূল্যস্ফীতির।

অনিশ্চিয়তার কারণে বিদেশ থেকে নতুন করে বিনিয়োগও আসছে না। অতীতে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে তেল ও গ্যাস শিল্প থেকে। দীর্ঘ মেয়াদি যে পরিপ্রেক্ষিতের প্রয়োজন তা খুঁজে পাওয়া কঠিন। দুঃখজনক হলেও সত্য এই মুহূর্তে বাংলাদেশের হন্য সহজ কোনো উত্তর নেই।

লেখক: হেনি সেন্ডার। তিনি অপ্সরা অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা অংশীদার। তিনি আগে বিনিয়োগ কোম্পানি ব্ল্যাকরকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

আমার বার্তা/এমই

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা অসম্পূর্ণ বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর খতম

ট্রাম্প যুক্তরাষ্ট্র-বিশ্বের জন্য এক বিপদ: ডেমোক্র্যাট নেতারা

 তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘উদ্ভট, ভয়াবহ, অশুভ’ বলেছেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের টারনেট উপকূলের কাছে নর্দার্ন মলুক্কা সাগরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত

ট্রাম্পের বক্তব্য শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতে না হতেই ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে আইএলওর সহযোগিতার আশ্বাস

যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন, যুবক দগ্ধ

মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের নথি যাচাই, সবচেয়ে বেশি বাংলাদেশিদের

কুয়েতের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ

কারখানা স্থানান্তরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ক্ষতি ৭১৫ কোটি টাকা

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ট্রাম্প যুক্তরাষ্ট্র-বিশ্বের জন্য এক বিপদ: ডেমোক্র্যাট নেতারা

বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় পরিবর্তনের খবর ভুয়া, সতর্ক করলো মন্ত্রণালয়

তাইপের বিপক্ষে বাংলাদেশের কষ্টার্জিত জয়

নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরিক্ষার হলে জবি শিক্ষার্থীরা

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ঈদে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত ২০ জন: রোড সেফটি ফাউন্ডেশন

অশ্লীলতা ও মাদক কেনাবেচার অভিযোগে বন্ধ হলো ল্যাংটার মেলা

ট্রাম্পের বক্তব্য শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

যুদ্ধে আটকে পড়া, লম্বা ভ্রমণ ও ভিসা জটিলতা পেরিয়ে বিশ্বকাপে ইরাক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণের তীব্র সমালোচনায় সিনেটর চাক শুমার