ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

ফেব্রুয়ারিতেই মোদি-ট্রাম্প বৈঠক?

আমার বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৫, ১০:২২

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে জল্পনা চলছে, ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক কবে হচ্ছে। বার্তাসংস্থা রয়টার্স বলছে, দুই নেতার মধ্যে বৈঠক আয়োজনের চেষ্টা করছেন উভয় দেশের কূটনীতিকেরা।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফেব্রুয়ারিতে এই বৈঠক হতে পারে। ইকোনমিকস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি প্যারিসে মোদি ও ট্রাম্পের প্রথম বৈঠক হতে পারে।

প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সামিটের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনা আছে। তবে ট্রাম্প যদি প্যারিসের এই সামিটে অংশ না নেন তাহলে ফেব্রুয়ারিতেই যুক্তরাষ্ট্র সফর করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। তবে কোনো তারিখই এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি।

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত। সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহী নয়াদিল্লি। সেইসঙ্গে নিজেদের দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসা পাওয়া সহজ করতে চায় ভারত। দুই নেতার বৈঠক হলে সেখানে এ দুই বিষয় নিয়ে আলোচনা হবে।

রয়টার্স আরও জানিয়েছে, ভারতে চলতি বছরের শেষে কোয়াডের বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তখন কোয়াড তথা ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের নেতারা ভারতে উপস্থিত থাকবেন। এই শীর্ষ সম্মেলন চলাকালে মোদি-ট্রাম্পের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে, এই সম্ভাবনা আগে থেকে ছিল।

ট্রাম্প প্রথম মেয়াদে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ভারত সফর করেছিলেন। সেইসময় মোদির নিজের শহর আহমেদাবাদের একটি ক্রিকেট স্টেডিয়ামে এক লাখের বেশি মানুষ ট্রাম্পকে দেখতে জড়ো হয়েছিলেন। সেখানে ট্রাম্প ভারতকে বিরাট বাণিজ্য চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ২০১৯ সালে ট্রাম্প-মোদি একসঙ্গে একটি শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। ‘হাউডি মোদি’ নামের ওই শোভাযাত্রায় প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেন। এদের অধিকাংশই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক।

সূত্রের বরাতে রয়টার্স আরও জানিয়েছে, ট্রাম্প-মোদির সম্ভাব্য বৈঠকে আরও যেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেগুলোর মধ্যে প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে অংশীদারত্ব বৃদ্ধি অন্যতম।

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন আঞ্চলিক জোট সার্ক ব্যর্থ ও অকার্যকর হওয়ায় তারা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা