ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

নিনমাসের নতুন পরিচালক অধ্যাপক ডা.ফজলুল বারী

জ ই বুলবুল:
২০ মার্চ ২০২৫, ২১:২৬

ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস-নিনমাস, ঢাকা এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন থাইরয়েড বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা. এ.কে.এম. ফজলুল বারী।

মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. কামরুল হুদা কর্তৃক তাকে পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

নিনমাসের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় নবনিযুক্ত পরিচালক সবাইকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও তিনি নিনমাসসহ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর গবেষণা, সেবা আরো উন্নততর করে নিনমাসকে “ওয়ার্ল্ড এক্সিলেন্স সেন্টার” হিসেবে গড়ে তুলতে সকল বিজ্ঞানী ও চিকিৎসকবৃন্দের সহযোগীতা চান। তিনি তার বক্তব্যে সবাইকে দেশ ও মানবতার কল্যানে উদ্বুদ্ধ হয়ে যেকোনো পরিস্থিতি

মোকাবিলার জন্য তৈরি থাকার জন্য আহবান জানান।

উল্লেখ্য যে অধ্যাপক ডা. এ.কে.এম. ফজলুল বারী বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে তাঁর পেশাজীবন শুরু করেন এবং ২০০৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস – নিনমাসে যোগদান করেন। তিনি একজন অধ্যাপক ও থাইরয়েড বিভাগের বিভাগীয় প্রধান। এছাড়াও তিনি বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (BMA) এর একজন আজীবন সদস্য এবং WAIM, Delhi এর একজন সম্মানিত Fellow. এছাড়াও তিনি একাধারে বাংলাদেশ সোসাইটি অব ডপলার আল্ট্রাসাউন্ড (BSDU) এর সভাপতি, বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসাউন্ডের (BSU) Scientific Secretary, বাংলাদেশ থাইরয়েড সোসাইটি (BTS) এর Joint Secretary, সোসাইটি অফ নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ (SNB) এর একজন Executive Member এবং মেডিসিন ক্লাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টাএবং প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। এছাড়াও আল্ট্রাসাউন্ড নিয়ে বাংলাদেশের প্রথম পাঠ্যপুস্তক "Ultrasound & Color Doppler in Medical Science" বইয়ের লেখক তিনি। তার আলোচনা, গবেষণা ও লেখা বিভিন্ন জাতীয় টিভি ও রেডিও চ্যানেল, চিকিৎসা বিষয়ক ম্যাগাজিন ও জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। অধ্যাপক ডা. বারী জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক পুরষ্কার লাভ করেছেন যার মধ্যে ২০১৭ সালে “বঙ্গবীর ওসমানী পদক, ২০২২ সালে “আন্তর্জাতিক গোল্ড মেডেল অ্যাওয়ার্ড। এছাড়াও ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১৩তম AFSUMB সম্মেলনে ব্রোঞ্জ পদকে ভূষিত হন। এছাড়াও তার গবেষণার জন্য দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেন।

বাংলাদেশে থাইরয়েড চিকিৎসায় তিনি প্রথম বেসরকারি “দি থাইরয়েড সেন্টার” এবং আল্ট্রাসাউন্ড শিক্ষা ও গবেষণার জন্য বাংলাদেশ ইন্সটিটিউট অফ থাইরয়েড মেডিসিন অ্যাণ্ড ইমেজিং রিসার্চ – বিটমির প্রতিষ্ঠা করেন।

আমার বার্তা/এমই

কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা এবং ওষুধ নিশ্চিতের দাবি

দেশে অসংক্রামক রোগে মৃতের মধ্যে ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ, অথচ সরকারের স্বাস্থ্য বাজেটের

বিয়ের প্রথম বছরেই ইচ্ছার বাইরে গর্ভবতী ৭৩ শতাংশ নারী

বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু হলেও বাংলাদেশের হাজারো নারীর জন্য সেই জীবন শুরু হচ্ছে নিয়ন্ত্রণ,

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু