ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

আমার বার্তা অনলাইন:
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭

ঢালিউড অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে এই অভিনেত্রীর। তবে পূজা চেরির বিয়ের আয়োজন কোথায় হবে, পাত্র কে কিংবা অনুষ্ঠানের বিস্তারিত কী- এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিষয়টি আপাতত পূজার ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছিলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে তখন বিয়ের তারিখ কিংবা হবু জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

এরপর গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পূজা চেরির বিয়ে হয়ে গেছে- এমন খবর। বিষয়টি নিয়ে পরে মুখ খোলেন অভিনেত্রী। তিনি জানান, তার এখনো বিয়ে হয়নি। পাশাপাশি বিয়ে হলে তা গোপন রাখবেন না বলেও ইঙ্গিত দেন তিনি।

এবার সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই সামনে এসেছে ১৬ সেপ্টেম্বরের তারিখ। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ওই দিনই পূজা চেরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তবে এখনো পর্যন্ত পাত্রের পরিচয়, বিয়ের ভেন্যু কিংবা আয়োজনের ধরন নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে পূজা চেরীর আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে আছেন তার ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করা পূজা চেরি পরবর্তীতে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন। এবার সত্যিই যদি ১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন, তাহলে ব্যক্তিজীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হবে এই অভিনেত্রীর।

বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। জানা গেছে, মা অসুস্থ থাকায় সেখানে তাকে

ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। উৎসবের ৮৩তম আসরের

দীর্ঘ বিরতির পর নতুন রূপে ফিরছেন বিপাশা

দীর্ঘ কয়েক বছর পর্দার আলো থেকে নিজেকে দূরে রেখেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। এবার

বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

ভিয়েতনামের নান্দনিক নগরীতে বসেছিল বিশ্বসুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। বিশ্বের শতাধিক সুন্দরীকে পেছনে ফেলে ‌‘মিস ওয়ার্ল্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্দেশের ফাইল নয়, বাস্তবায়ন চাই

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

অগাস্টে বেড়েছে সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮১ এবং আহত ৬৬৪ জন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদে বিরল নির্দেশ নেতানিয়াহুর

কলকাতায় হোটেল বন্ধ, চিকিৎসা নিতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

দেশের রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার, কমেছে আমদানি ব্যয়ের চাপ

৪ ম্যাচে ১৭ গোল, এখনও কি নতুন স্ট্রাইকারকে খুঁজছে বার্সেলোনা?

সম্পত্তি দানের পর আজীবন বাবা-মায়ের ভোগদখলের বিধান রেখে বিল পাস

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ জন

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ খাতে ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজার সম্ভাবনা

আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

টেলিযোগাযোগ খাতে আঞ্চলিক নেতৃত্বে আরও সক্রিয় হতে চায় বাংলাদেশ

বিরামপুরে বিজিবি-গ্রামবাসীর বাধায় বিএসএফের পুশ-ইনের চেষ্টা পণ্ড

ইয়েমেনে সরকারপন্থি-হুথি সংঘর্ষ, একদিনে নিহত ১৪১

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা

শুধু সংযোগ বাড়ানো নয়, মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতে হবে

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত

৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা