ই-পেপার শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

স্লিভলেসে ক্যামেরাবন্দি স্পর্শিয়া, নেটমাধ্যমে হুলুস্থুল

আমার বার্তা অনলাইন:
২২ আগস্ট ২০২৬, ১১:১৭

রীতিমতো নেটিজেনদের চোখ আটকে দিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে নিজেকে ক্যামেরাবন্দি করেছিলেন। আর সে মুহূর্ত সামাজিক মাধ্যমে প্রকাশ করতেই নেটমাধ্যমে যেন বেঁধে যায় হুলুস্থুল অবস্থা।

গত শুক্রবার বিকেলে ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন স্পর্শিয়া। তাতে দেখা যায়, হলুদ রঙের ফুলের ছাপ দেওয়া একটি স্টাইলিশ স্লিভলেস পোশাকে অভিনেত্রী। খোলা চুলে রোদ গায়ে লাগানোর মুহূর্তের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যুক্ত করেছেন শন মেন্ডেস ও কামিলা কাবেলোর জনপ্রিয় গান ‘সেনোরিটা’।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শি অ্যান্ড দ্য সান’ (সে এবং সূর্য)। অর্থাৎ, তিনি আর রোদ একই ফ্রেমে বন্দি এবার।

ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মন্তব্যের ঘর ভরে ওঠে। ভক্তদের প্রায় সবাই স্পর্শিয়ার গ্ল্যামার ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ তার লুক নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন।

ছবিগুলো দেখে অনুমেয়, দেশের বাইরে থেকে ফ্রেমবন্দি হয়েছেন সুন্দরী এই অভিনেত্রী। বেশ কিছুদিন ধরে আমেরিকায় আছেন বলে খবর। নিউ ইয়র্কে থাকেন অভিনেত্রীর পরিবার; সেই সুবাদেই যাওয়া-আসা। দেশে নানা কর্মব্যস্ততা থাকলেও পারিবারিক টানেই দূরদেশে ছুটে যান অভিনেত্রী।

দিন কয়েক আগে সেখানকার একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেত্রী। এরপর ঘুরেছেন নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে, দেখেছেন মার্থা গ্রাহামের প্রদর্শনী। মূলত ভ্রমণ আর শিল্পের নানা দিক অনুভবের মধ্য দিয়েই কাটছে অভিনেত্রীর প্রবাসজীবন।

স্পর্শিয়াকে এখন দেখা যাচ্ছে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ। এতে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ আরও অনেকে।

৫ হাজার টাকায় সিনেমা বানালেন মা-ছেলে, আয় ২৫ কোটি

প্রচারণা নেই, ছিল না কোনো ট্রেলারও। এমনকি ছবিটির মান এতই নিম্নমানের ছিল যে প্রেক্ষাগৃহে মুক্তি

সমালোচনাকে যেভাবে দেখেন আইশা খান

শোবিজে কাজের সুবিধার্থে কিংবা চিত্রনাট্যের প্রয়োজনে চরিত্র বদল বা কাজ থেকে বাদ পড়া যেন নিত্যদিনের

উচ্চারণ কাণ্ডে দুরফিশানের পাশে দাঁড়ালেন হানিয়া

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ ইংরেজি সংলাপের উচ্চারণকে ঘিরে নেটপাড়ায় চরম ট্রল ও বিদ্রূপের শিকার হয়েছেন জনপ্রিয়

সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় : অপু বিশ্বাস

ঢালিউডে কাজের পরিবেশ, প্রস্তুতি ও ভাবনায় বইছে পরিবর্তনের হাওয়া। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্রে যুক্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করলেন সাবেক ব্যাংক কর্মকর্তা

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

এবার ‘আক্রমণাত্মক’ সামরিক নীতি গ্রহণ করছে ইরান

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

৫ বলে তিন উইকেট শরিফুলের, চাপে অস্ট্রেলিয়া

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় শূন্য ঘোষণা ঠাকুরগাঁও-১ আসন

এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু

টানা পাঁচদিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল

রা‌শিয়ার হ‌য়ে যুদ্ধ করা বাংলাদেশিকে উদ্ধার, দে‌শে ফির‌বেন রোববার

মির্জা ফখরুলকে অভিনন্দন, ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে প্রস্তুত ইরান

ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে বিধ্বংসী: ইরান

ডুয়েল গেজে চট্টগ্রাম-দোহাজারী রেলপথ, খুলবে সম্ভাবনার দুয়ার