ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তীব্র বিতর্ক, কিয়ারার পাশে স্বামী সিদ্ধার্থ

আমার বার্তা অনলাইন:
১০ আগস্ট ২০২৬, ১০:৫৩

আসন্ন চলচ্চিত্র ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার ও গানে সহশিল্পী যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের কারণে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এমন পরিস্থিতিতে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা স্বামী সিদ্ধার্থ মালহোত্রা। এর পাশাপাশি কিয়ারার সমর্থনে কথা বলেছেন দক্ষিণী তারকা যশও।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে ‘টক্সিক’ ছবির ট্রেলার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান সিদ্ধার্থ। কিয়ারার কঠোর পরিশ্রম ও একাগ্রতার প্রশংসা করে তিনি লেখেন, ‘তোমার চেষ্টা, পরিশ্রম ও আবেগ—সবকিছুই বড় পর্দায় ফুটে উঠবে। এটি তোমার সেরা কাজগুলোর একটি হতে যাচ্ছে, কিয়ারা। পরিচালক গীতু মোহনদাস, যশ এবং পুরো দলের তৈরি করা এই জাদু দেখার অপেক্ষায় আছি।’

আগামী ২৬ আগস্ট ছবিটি মুক্তির কথা উল্লেখ করে পুরো দলকে শুভকামনাও জানান এই অভিনেতা।

মূলত সিনেমাটির ‘তাবাহি’ গানে যশ ও কিয়ারার কিছু অন্তরঙ্গ মুহূর্ত নেটিজেনদের একাংশের সমালোচনার শিকার হয়। এরপর থেকেই অনলাইনে কটাক্ষের মুখে পড়েন এই অভিনেত্রী।

তবে কিয়ারার এই কঠিন সময়ে সহশিল্পী হিসেবে পাশে দাঁড়িয়েছেন যশ। শনিবার ব্যাঙ্গালুরুতে ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি কিয়ারার কাজের প্রতি একাগ্রতার প্রশংসা করেন। নেতিবাচক মন্তব্যকে পাত্তা না দেওয়ার পরামর্শ দিয়ে যশ বলেন, ‘কিয়ারা, এই চরিত্রে তুমি যে নিষ্ঠা দেখিয়েছ তা অসাধারণ। তুমি ভীষণ মাটির কাছের একজন মানুষ। একজন অভিনয়শিল্পী হিসেবে যা কিছুর মধ্য দিয়ে যেতে হয়, সেসবে কান দিয়ো না। তুমি যা বিশ্বাস করো, তা-ই করা উচিত। দর্শকরা ঠিকই এর প্রশংসা করবে। আমরা হয়তো সময়ের চেয়ে একটু এগিয়ে আছি।’

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় যশ ও কিয়ারা আদভানি ছাড়াও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি ও তারা সুতারিয়া।

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

ফ্লাইটে চড়ে ভিডিও; এরপরই সেই উড়োজাহাজকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা! অতঃপর, এই অপরাধে মামলা

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন। তবে এমন ন্যাক্কারকজনক ঘটনার মুখে পড়বেন, তা হয়তো

এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : মম

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনায় উত্তাল শোবিজ অঙ্গনসহ নেটদুনিয়া।

রহস্যময় লালপরী নিয়ে নতুন নাটকে স্পর্শিয়া

পরী কি শুধুই রূপকথার গল্পে থাকে, নাকি আমাদের আশপাশেও ঘুরে বেড়ায়? এমনই এক রহস্যময় প্রশ্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

চিকিৎসকের কাছে চাঁদা দাবি : অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের সাত জন গ্রেপ্তার

উত্তর কোরিয়ার নৌবাহিনী যুক্ত হলো পরমণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়: ববি হাজ্জাজ

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

বার সভাপতির সঙ্গে তর্কে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩ জন

হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট

বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

চিকিৎসা খাতে সমন্বিত টিমওয়ার্কে পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে: ডা. জাহিদ

“তুমি আমার ডেডবডিটা নিয়ে যেও”—বলেছিলাম, “আপনি ফিরে আসবেন, দেশ চালাবেন”

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত