ই-পেপার বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

ব্লেজারে অপরূপা শাবনূরকে দেখে যা বলছেন ভক্তরা

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৬, ১৮:৫২
আপডেট  : ৩০ জুলাই ২০২৬, ১৮:৫৩
শাবনূর । ছবি : অভিনেত্রীর ফেসবুক পেজ

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। অনেক বছর ধরেই বড় পর্দা থেকে দূরে। শুধুই পর্দা নয়, রয়েছেন দেশ থেকেও প্রায় দশ হাজার কিলোমিটার দূরে, অস্ট্রেলিয়ায়। সেখানেই তার স্থায়ী বসবাস। দূরদেশ থেকেই ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফেসবুকে প্রায়ই নিজের অনুভূতি ও জীবনের নানা উপলব্ধি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। আজ পোস্ট করেছেন চারটি নতুন ছবি। যেখানে তাকে কমলা রঙের ব্লেজারে দেখা গেছে। তার সামনে রয়েছে দৃষ্টিনন্দন ফুল।

ছবিগুলোর সঙ্গে একটি পরামর্শমূলক বাস্তব কথা লিখেছেন শাবনূর। সেটা এরকম, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’

পোস্ট করার সাত ঘণ্টার মাথায় শাবনূরের এ পোস্টে ১২ হাজার প্রতিক্রিয়া এসেছে, মন্তব্য ছাড়িয়েছে এক হাজার। শাবনূরের কথার সঙ্গে প্রায় সকলেই একাত্মতা প্রকাশ করেছেন।

কেউ আবার শাবনূরের প্রশংসায় লিখেছেন, ‘আপনার সবচেয়ে বড় গুণ, আপনি স্রোতে গা ভাসান না। কেউ কিছু বললেই সাথে সাথে তার প্রতি উত্তর করেন না। আর এজন্যই আপনি শাবনূর।’

এক ভক্ত লিখেছেন, ‘আমরা আপনার ভক্তরা সেসব বিবেচনাহীন মানুষের কথা অবিবেচকের মতো বিশ্বাস করি না।’

আরেকজন অভিনেত্রীর বন্দনায় লিখেছেন, ‘নিন্দুকেরা যাই বলুক, তুমি সুন্দর, তুমি পবিত্র, তুমি মেঘে ঢাকা চাঁদ।’

প্রসঙ্গত, বছর দুয়েক আগে ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরেছিলেন শাবনূর। তবে সিনেমাটির কাজ আর সমাপ্ত হয়নি। এর মধ্যেই সে সিনেমার কিছু শুটিং ক্লিপ, অসম্পাদিত ফুটেজ প্রকাশ্যে আসে। সেসব নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। অনেকেই আক্ষেপ করেছিলেন, এমন অপরিণত কাজে শাবনূরের মতো নন্দিত অভিনেত্রীকে দেখা ‘হতাশাজনক’। এরপর থেকে আর নতুন কোনো সিনেমার কাজে দেখা যায়নি তাকে।

আমার বার্তা/এমই

'গুলশানের চামেলি'তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

মূলত প্রযোজক ছিলেন মোহাম্মদ ইকবাল। পরে এসেছেন পরিচালনায়ও। বানিয়েছেন ‘কিল হিম’, ‘ডেড বডি’ ও ‘রিভেঞ্জ’।

মানুষ আমাকে সব সময় সিঙ্গেল দেখতে চায়: পরীমণি

চিত্রনায়িকা পরীমণি। অভিনয় ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। সদ্য শেষ হওয়া

অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ ক্যারিয়ারে নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে রাজত্ব

সহকারী পরিচালকের কাণ্ডে হাত-পা কাঁপতে শুরু করে কাজলের!

রুপালি পর্দার তারকাদের ঘিরে ভক্তদের উন্মাদনার কোনো শেষ নেই। তবে ভালোবাসার এই প্রকাশ মাঝে মাঝেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে: রাশেদ

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ আমলের সব শিক্ষক-কর্মকর্তার নিয়োগ পর্যালোচনা করবে ঢাবি

আগস্টে অপরিবর্তিত থাকছে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম

ব্রিকসের মঞ্চে কি গলবে ঢাকা-দিল্লির বরফ, তারেক রহমানকে আমন্ত্রণ মোদির

এখনো জনসমক্ষে আসেননি মোজতবা খামেনি, বাড়ছে জল্পনা

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, বরখাস্ত হচ্ছেন সাদেকা হালিম

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

৬২৬ ভিসা অটো ক্যান্সেল: নবায়নের জন্য ৪১৭ জনের তা‌লিকা গেল আমিরাতে

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ৯ টাকা

স্পারসোতে নতুন চেয়ারম্যান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ডিজি নিয়োগ

রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায়

সিঙ্গাপুর থেকে আনা হবে এক কার্গো এলএনজি, ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০০৫: স্বাস্থ্য অধিদপ্তর

প্রযুক্তির পাশাপাশি মানুষের দক্ষতায় বিনিয়োগ জরুরি: টেলিযোগাযোগ মন্ত্রী

সমাজে আইনের শাসন থাকলে অপরাধীচক্র গড়ে উঠত না: রিজভী

তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার লক্ষ্য

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ