ই-পেপার রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

পানির নিচে ২০ ঘণ্টা শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন রাশমিকা

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৬, ১৫:০৪
রাশমিকা মান্দানা। ছবি: ইনস্টাগ্রাম

পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে বরাবরই পছন্দ করেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার সেই চ্যালেঞ্জকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তিনি। বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘মাইসা’-তে কোনো বডি ডাবলের সহায়তা ছাড়াই পানির নিচে দীর্ঘ ও জটিল অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন এই অভিনেত্রী।

নির্মাতাদের দাবি, এটি বড় পরিসরে নির্মিত ভারতের প্রথম নারীকেন্দ্রিক আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্স, যা ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস গড়তে পারে।

সিনেমাটির ঘোষণা থেকেই রাশমিকার নতুন রূপ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রোমান্টিক ও পারিবারিক ঘরানার সিনেমায় পরিচিত এই অভিনেত্রীকে এবার দেখা যাবে একজন যোদ্ধার চরিত্রে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া নির্মাতাদের তথ্য অনুযায়ী, ‘মাইসা’য় রাশমিকার চরিত্রটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং চরিত্রগুলোর একটি।

নির্মাতাদের ভাষ্য, পানির নিচের এই লড়াইয়ের দৃশ্য শুধু সিনেমার একটি অংশ নয়, পুরো গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। আধুনিক প্রযুক্তি, বিশেষ স্টান্ট কোরিওগ্রাফি এবং দীর্ঘ প্রস্তুতির মাধ্যমে দৃশ্যটি ধারণ করা হয়েছে। গভীর পানির নিচে এমন একটি অ্যাকশন সিকোয়েন্স নির্মাণে কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়। প্রতিটি শট যেন বাস্তবসম্মত হয়, সে জন্য বিশেষ প্রশিক্ষণও নিতে হয়েছে রাশমিকাকে। সবচেয়ে আলোচিত বিষয় হলো, পুরো দৃশ্যের শুটিংয়ে তিনি কোনো বডি ডাবলের সাহায্য নেননি। টানা দুই দিনের শুটিংয়ে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে কাটিয়ে দৃশ্যটির কাজ শেষ করেন তিনি।

দীর্ঘ সময় পানির নিচে শ্বাস নিয়ন্ত্রণ, ভারী পোশাক পরে চলাফেরা এবং জটিল অ্যাকশন কোরিওগ্রাফি অনুসরণ করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। তবু দৃশ্যটির বাস্তবতা বজায় রাখতে নিজের স্টান্ট নিজেই করেছেন রাশমিকা। শুটিং শেষে সামাজিক মাধ্যমে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘জানি, কিছুদিন ধরে সবার চোখের আড়ালে ছিলাম। কারণ আমরা এই কাজটিই করছিলাম। জীবনে এটাই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন কাজ, যা আমাকে করতে হয়েছে। আমরা হয়তো একটু পাগল, কিন্তু এই পাগলামিই আমাকে ভীষণ রোমাঞ্চিত করেছে। আশা করি, পর্দায় সেই পরিশ্রমের ফল দর্শক দেখতে পাবেন।’

প্রযোজনা সংস্থার দাবি, ভারতের সিনেমায় নারীপ্রধান গল্পে এত বড় পরিসরে আন্ডারওয়াটার অ্যাকশন দৃশ্য আগে নির্মিত হয়নি। তাদের বিশ্বাস, ‘মাইসা’র এই সিকোয়েন্স ভারতীয় অ্যাকশন সিনেমার জন্য নতুন মানদণ্ড তৈরি করবে। শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয়, একজন নারী চরিত্রকে কেন্দ্র করে এত বড় অ্যাকশন আয়োজন দর্শকদের জন্যও নতুন অভিজ্ঞতা হবে। ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন রাশমিকা মান্দানা।

সম্প্রতি বলিউডের ‘ককটেল ২’-এ শহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি তেলেগু সিনেমা ‘রনাবালি’ নিয়েও কাজ করছেন। সেখানে তাঁর সহশিল্পী বিজয় দেবেরাকোন্ডা।

আমার বার্তা/এমই

সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত তারকারা যা বলছেন

এবং আরো এক জয়। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন

কনসার্টের মঞ্চে বাগদানের ঘোষণা ‘ধুরন্ধর’ গায়িকার

ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এ ‘শরারত’ গান গেয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন জেসমিন স্যান্ডলাস। যদিও এর আগেও তার

বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

দিন কয়েক ধরেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু টেলর সুইফট ও ট্রাভিস কেলসের জাঁকজমকপূর্ণ বিয়ে। নিউইয়র্কের ম্যাডিসন

মরক্কোর বিদায়ে গ্যালারিতে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর পর থেকেই সামাজিকমাধ্যমে মরক্কোর প্রতি নিজের সমর্থনের কথা বারবার জানিয়েছেন বলিউড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে

টেলিটকের নেটওয়ার্কের পরিধি বাড়াতে সরকার কাজ করছে: টেলিযোগাযোগ মন্ত্রী

সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ও কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে গবেষণা চলছে: পাট প্রতিমন্ত্রী

হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ঢাকায় রথযাত্রায় থাকবে সাদা পোশাকে গোয়েন্দা, সোয়াত টিম: ডিএমপি

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৯: স্বাস্থ্য অধিদপ্তর

মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার এবং এসটিপি সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

জনস্বার্থ নিশ্চিত করে নেওয়া হবে আইএমএফের নতুন ঋণ: অর্থমন্ত্রী

বন্যা ও খরায় বিশ্বে খাদ্যের দাম ঊর্ধ্বমুখী থাকবে ২০২৮ সাল পর্যন্ত

অতিবৃষ্টি ও বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১ জন

রাজধানীর বিভিন্ন স্কুলে অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত

আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত, গভীর পর্যবেক্ষণে সরকার

মৌলভীবাজার: পূর্বাভাস থাকা সত্ত্বেও ছিল না প্রস্তুতি, পানিবন্দি ৫০ হাজার মানুষ

চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সোমবারও ঢাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে জলাবদ্ধতা ও ভোগান্তি