ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

দেখা দিলেন বিন্দু, এ মাসেই আসছেন সিরিজ নিয়ে

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৬, ১৯:১৪

আফসান আরা বিন্দু—ঢাকার শোবিজের স্নিগ্ধতম অভিনেত্রীদের একজন। দর্শক যাকে ভালোবাসেন, নিয়মিত কাজ না করার পরও। মাঝে প্রায় এক দশক বিরতিতে ছিলেন বিন্দু। সেটা কাটিয়ে ফেরেন ২০২৩-এ। মিজানুর রহমান আরিয়ানের ‘উনিশ ২০’ ওয়েব ছবিতে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেন।

ফের নীরব। তিন বছর হয়ে গেল, বিন্দুর নতুন কোনো কাজ আসেনি। এবার সে বিরতিও কাটছে। এ মাসেই নতুন সিরিজ নিয়ে ফিরছেন অভিনেত্রী। ২৫ জুন হইচইতে মুক্তি পাবে তার অভিনীত ‘হেডলাইন’।

সোমবার বিকালে প্রকাশিত হয়েছে সালেহ সোবহান অনিমের সিরিজটির টিজার। এক মিনিট ১৫ সেকেন্ডের এ ঝলকে গল্পের কিছুটা আভাস দেওয়া হয়েছে। সংবাদের পেছনে সাংবাদিকের ছুটে চলা, সেটার অতলে নানা ষড়যন্ত্রের উপস্থিতি আর সাংবাদিকের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, অনেক কিছুই থাকবে এতে। একজন সিনিয়র সাংবাদিক ও এক তরুণ রিপোর্টার গল্পের কেন্দ্রে। এ দুটি চরিত্রে আছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান।

আর বিন্দু রয়েছেন আইরিন চরিত্রে, যাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে সমস্যা সমাধানকারী হিসেবে। সিরিজটির বিভিন্ন চরিত্রে আরো আছেন সারিকা সাবরিন, শ্যামল মাওলা, ফারহানা হামিদ, ইন্তেখাব দিনারসহ অনেকে।

সিরিজটি নিয়ে পরিচালক অনীম বলেন, ‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যেরকমের গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের, আমরা ঠিক সেই ধরণের গল্প দর্শকের জন্য করেছি। আর ‘হেডলাইন’ মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।’

আমার বার্তা/এমই

ভারতে আন্দোলনের পর শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ

ভারতে প্রশ্নফাঁসের বিতর্কে দিল্লির যন্তর মন্তেরের বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল দেশটির বিভিন্ন রাজ্যে।আর সেই বিক্ষোভের আঁচ

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগে অভিনেত্রী স্নিগ্ধার মামলা

আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

বাংলাদেশের সিনেমায় ‘পাখি’খ্যাত সেই মধুমিতা সরকার

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। একটি ধারাবাহিক নাটকে পাখি চরিত্রে অভিনয় করে তিনি দুই

শুটিং এখন হলে অভিনয়ের ভাবনাটা অন্যরকম হতে পারত

পাঁচ দশক আগে, স্বাধীনতা যুদ্ধের সময় দেশের ফুটবল অঙ্গনের চিত্র কেমন ছিল, তারই চিত্রায়ণ হতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে গড়ো শক্তভাবে, তাহলে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: আফরোজা খানম

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই সপ্তাহ লাগতে পারে: জ্বালানি মন্ত্রী

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ জন

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিল সরকার

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস: ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০ জন

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

গান গাওয়া তো অন্যায় কিছু না: বিউটি পালকে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী

বাস্তব প্রশিক্ষণ শেষে ৯৩ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পদায়ন

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে: মহিলা পরিষদ

সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার, কার্যক্রম চালাতে পারবে আদ্-দ্বীন হাসপাতাল

চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব উম্মে মারুফা