ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

প্রবাসে চুক্তিভিত্তিক বিয়ের গল্প বলবে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

আমার বার্তা অনলাইন
০৩ মে ২০২৬, ১১:৩৩

দেশ ছেড়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। কিন্তু সেখানে গিয়েও যেন বসে নেই তিনি। আসছে তার নতুন কাজ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। শুরুতে এটি সিরিজ হিসেবে প্রকাশ হওয়ার কথা থাকলেও পুরোদমে সিনেমা আকারে আসছে এই প্রোজেক্ট।

সিনেমার গল্পে থাকবে প্রবাস জীবনের এক কঠিন বাস্তবতা। অনেক ক্ষেত্রে বাংলাদেশের নারীরা প্রবাসে গিয়ে চুক্তিভিত্তিক বিয়েতে আবদ্ধ হন। এসব বিয়ে সাধারণত স্থায়ী হয় না। কোনো ক্ষেত্রে বিবাহিত নারীরাও স্বামীকে ছেড়ে বিদেশে পাড়ি জমান এই আশায়। ফলে যেমন দাম্পত্য জীবনে একটি খারাপ অধ্যায়ের আবির্ভাব হয়, তেমন প্রবাসে যাওয়া নারীরাও ভুক্তভোগীর শিকার হন; সেখানে চলতে থাকে তাদের নানা সংগ্রাম।

সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়িকা মৌসুমী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, কীভাবে তারা টিকে থাকেন, কীভাবে একটু করে সংসার সাজান, সে সংগ্রামের পেছনের গল্প নিয়েই এ সিনেমা।

জানা গেছে, আগামী ১৫ মে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের এই সিনেমা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। সিনেমাটির নির্মাতাও তিনি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে শুরু হয় কন্ট্রাক্ট ম্যারেজের শুটিং। তখন নির্মাতা জানিয়েছিলেন, সাসপেন্স থ্রিলারধর্মী সিরিজটিতে মৌসুমী অভিনীত চরিত্রকে ঘিরে আবর্তিত হবে গল্প।

তিনি আরও জানিয়েছিলেন, নারীর মর্যাদা ও সম্মানকে সামনে রেখে বাংলাদেশকে তুলে ধরা হয়েছে এই গল্পের মাধ্যমে।

গত মার্চে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায় ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। নির্মাতা জানান, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কিছু দেশে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে এই কাজের মাধ্যমে দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত কোনো সিনেমা। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পেয়েছিল মৌসুমী অভিনীত সিনেমা ‘সোনার চর’।

প্রেম-কষ্ট ও স্বপ্ন সবকিছুই বাস্তবে ফুটে উঠেছে: পূজা চেরি

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া নায়িকা পূজা চেরির সিনেমা ‘দম’ এখনো দেশের প্রেক্ষাগৃহে চলমান।  এ

ফারুকীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, কাঁদতে কাঁদতে লাইভে অরুণা বিশ্বাস

দেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী অরুণা বিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সাবেক সংস্কৃতিবিষয়ক

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

ললিউডের অন্যতম চর্চিত তারজা জুটি হানিয়া আমির ও আসিম আজহার। একসময়ের তুমুল প্রেম, এরপর তিক্ত

আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি: তানজিকা

অভিনেত্রী তানজিকা আমিন। ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে থাকলেও ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই একটু অন্তরালে থাকতে পছন্দ করেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

সততা-মেধা-যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী

ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে

চাঁদাবাজদের ছাড়াতে তদবির করতে আসলে আইনগত ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বন্যা-খরা থেকে দেশ রক্ষায় ডিসিদের ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

কার্যকর গণমাধ্যমের জন্য দরকার অযাচিত প্রভাব থেকে মুক্তি: এমএফসি

মুঘলদের ‘সুপারকম্পিউটার’: লন্ডনে নিলামে বিক্রি হলো রেকর্ড দামে

উম আল কুরার তারিখ অনুযায়ী সৌদিতে ঈদ ২৭ মে

দেশের মানুষের প্রতি আমাদের সার্ভিস হতে হবে ডেডিকেটেড: মন্ত্রিপরিষদ সচিব

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রথমবারের মতো হাজার কোটি টাকা মুনাফার ঘরে পূবালী ব্যাংক

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, একদিনে নিহত ৪১ জন

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তান

বায়ুদূষণে আজ বিশ্বতালিকায় শীর্ষে ঢাকা

সারাদেশে শুরু হচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক’ উৎসব, মে-জুন জুড়ে আয়োজন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী