ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

ঘরোয়া আয়োজনে মেহজাবীনের বৈশাখ

আমার বার্তা অনলাইন:
১৩ এপ্রিল ২০২৬, ১৭:৪৬

বছর ঘুরে দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। তাই নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে পয়লা বৈশাখের আগেই উৎসবে মেতেছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৈশাখী আমেজ ভাগ করে নিতে এক ঘরোয়া উদযাপনের কিছু মুহূর্ত ভাগ করে নিলেন তিনি।

ফেসবুকে পোস্ট করা তার সেই ছবিগুলোতে দেখা যায়, পরিবারের সদস্যদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে মেতেছেন মেহজাবীন। বৈশাখী সাজে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা; সঙ্গে সেজেছিলেন তার ছোট বোন মাইলাইকা চৌধুরীও। ব্যাকগ্রাউন্ডে একটি বড় রঙিন সূর্য এবং চারপাশ কাগজের ফুল, হাতপাখা ও ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে; যেখানে লেখা- ‘শুভ নববর্ষ ১৪৩৩’।

শুধু সাজসজ্জাই নয়, মেহজাবীনের ঘরোয়া এই আয়োজনে ছিল বৈশাখী খাবারেরও বাহারি আয়োজন। মাটির বাসনে সাজানো ছিল ইলিশ মাছ ভাজা, বিভিন্ন পদের ভর্তা ও বাঙালির ঐতিহ্যবাহী সব খাবার। এছাড়াও ছিল সাংস্কৃতিক আয়োজনও। কিছু ছবিতে হারমোনিয়াম ও তবলাও দেখা গেছে, যা দিয়ে গান পরিবেশন করা হয়।

শুধু এই ঘরোয়া আয়োজনই নয়, মেহজাবীন একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন, যা নেটিজেনদের বেশ নজর কেড়েছে। ভিডিওতে তাকে পুরোপুরি বৈশাখী সাজে দেখা যায়। লাল পেড়ে সাদা শাড়ির সঙ্গে মিল রেখে হাতে পরেছেন লাল চুড়ি এবং গলায় পাথরের চোকার। খোলা চুলে মেহজাবীনকে দেখতে অত্যন্ত স্নিগ্ধ লাগছিল। ভিডিওতে গানের তালে নেচে ও ঘুরে নিজের সাজটি ভক্তদের সামনে তুলে ধরেন তিনি। তার এই সাবলীল ভঙ্গি ও প্রাণবন্ত হাসি মুহূর্তেই নেটিজেনদের মুগ্ধ করেছে।

মেহজাবীনের এই পোস্টে অনেক নেটিজেনই তাকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। কেউ তার দেশীয় সাজের প্রশংসা করেছেন, আবার কেউ পরিবারের সঙ্গে এমন সুন্দর মুহূর্ত কাটানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।

সব মিলিয়ে মেহজাবীনের জন্য সময়টা বেশ ভালোই যাচ্ছে। এবারের ঈদে মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’-এ তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।

আমার বার্তা/এমই

ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট

ইতালিতে ৭ সেপ্টেম্বর অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলায় জড়িতদের মধ্যে পাঁচ জনের পরিচয় শনাক্ত

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা

প্রযুক্তির বিবর্তন আর সময়ের পরিবর্তনের সাথে ফ্যাশনের রূপ বদলালেও, স্মৃতির অতীতে ফিরে যাওয়ার নস্টালজিক আকর্ষণে

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

ফ্লাইটে চড়ে ভিডিও; এরপরই সেই উড়োজাহাজকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা! অতঃপর, এই অপরাধে মামলা

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন। তবে এমন ন্যাক্কারকজনক ঘটনার মুখে পড়বেন, তা হয়তো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট