ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

বাংলাদেশ ক্রিকেটের পক্ষে কথা বলেই ভারতে গ্রেপ্তার মুসলিম অভিনেতা!

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১৫:৩৪
ক্রিকেটে ভারতের আধিপত্যবাদী মনোভাবের সমালোচনা করেন কেআরকে

টি-২০ বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট ও বিনোদন অঙ্গন। এই ইস্যুতে মন্তব্য করছেন বাংলাদেশের অনেক তারকা। সম্প্রতি ইস্যুটি নিয়ে কথা বলেছেন ভারতের মুসলিম অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব কামাল আর খান ওরফে কেআরকে।

গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে মুম্বাই পুলিশ কেআরকেকে গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ আনা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ভিন্ন দাবি তুলেছে নেটিজেনদের একটি বড় অংশ।

তাদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ভারতের আধিপত্যবাদী মনোভাবের সমালোচনা করায় কেআরকেকে টার্গেট করা হয়েছে। কারণ যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি প্রায় এক সপ্তাহ আগের। কেউ এ নিয়ে কেআরকের বিরুদ্ধে কোনো অভিযোগও করেনি। কিন্তু যখনই তিনি ২২ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বললেন তখনই প্রশাসনের নজরে চলে আসেন এবং আটক হন।

গ্রেপ্তারের আগে গত ২২ জানুয়ারি এক্সে (সাবেক টুইটার) কেআরকে লেখেন, ‘অবশেষে ক্রিকেটের জগৎও ধ্বংসের প্রান্তে এসে ঠেকেছে। বাংলাদেশ টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি পাকিস্তানও বহু বছর ধরে ভারতে খেলছে না!’

এই পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেকেই দাবি করছেন, টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত ভারতের ক্রিকেট কর্তৃপক্ষ ও সরকারের জন্য বড় ধাক্কা। আর এই বিষয়টি প্রকাশ্যে তুলে ধরায় কেআরকেকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ নেটিজেনদের।

এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকার টি-২০ বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অনাগ্রহ প্রকাশ করেছে। যদিও আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে ভেন্যু পরিবর্তনের কোনো সিদ্ধান্ত জানায়নি।

কেআরকের গ্রেপ্তার ও তার টুইট ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে, ভারতে ক্রিকেট ও রাজনীতির সম্পর্ক কতটা গভীর? আর মত প্রকাশের স্বাধীনতা নিয়েই বা কতটা স্বাধীনভাবে কথা বলা যাচ্ছে?

প্রসঙ্গত, ১৯৭৫ সালে উত্তরপ্রদেশের দেওবন্দে জন্ম কেআরকের। ২০০০ সালের দিকে অভিনয় জগতে পা রাখেন। প্রথম দিকে চিত্রনাট্য লিখতেন। পরে অভিনয় শুরু। নায়ক হিসেবে প্রথম ছবি ‘দেশদ্রোহী’। রিয়্যালিটি শো ‘বিগ বস’-এও অংশ নেন তিনি। এই মুহূর্তে নিজের ইউটিউব চ্যানেল চালান। ফিল্ম ক্রিটিক হিসেবে কাজ করছেন। প্রায়ই নানা রকম মন্তব্য করে বিতর্কের জন্ম দেন তিনি।

আমার বার্তা/এমই

চঞ্চল-প্রবীর জুটির সাথে কাজ করে আপ্লুত তটিনী

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

গত এক বছরে সম্পদ বেড়েছে তিশার

প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ

আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর

আবারও সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খানের নায়িকা হিসাবে। ‘রকস্টার’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে

রটারড্যামে মনে হচ্ছিল উৎসবটা আমাদেরই: বাঁধন

নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জয়জয়কার। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি এই আসরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

ইইউয়ের পার্লামেন্ট প্রতিনিধিদলকে প্রস্তুতির কথা জানাল ইসি

শুক্রবার সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল প্রকাশ: ইসি সানাউল্লাহ

মুসলিমকে বাঁচানোয় হিন্দু যুবকের জিম বয়কট করছে উগ্রবাদীরা

ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৫০ লাখ টাকাসহ আটক

গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া

গাবতলীতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ঘরেফেরা যাত্রীদের

ভোট সুষ্ঠু করতে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন ইসির

ঢাকার নদ-নদী রক্ষায় ৩৭ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের