ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

হলিউডের নায়িকার সঙ্গে ইলন মাস্কের ছড়িয়ে পড়া ছবিগুলো কি আসল?

আমার বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬, ১২:১৭
আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৬, ১২:২৪

জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিডনি সুইনি বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রেম পড়েছেন, সাম্প্রতিক সময়ে এমন গুঞ্জনে উত্তাল নেটমাধ্যম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ঘিরেই এই উত্তেজনা তুঙ্গে। ভাইরাল সেই ছবিগুলোতে তাদের দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেলেও আদতে এর পেছনে ভিন্ন এক সত্য!

মূলত, ‘এক্স’-এ (সাবেক টুইটার) এর একটি অ্যাকাউন্ট থেকে মাস্ক ও সুইনির কিছু ছবি পোস্ট করা হয়। একটি ছবিতে তাদের দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যায়, অন্যটিতে দেখা যায়, তারা একে অপরের দিকে তাকিয়ে আছেন। আরেকটি ছবিতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় পাপারাজ্জিদের ভিড়ের মাঝে তারা একসঙ্গে হাঁটছেন। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, ইলন মাস্ক ও সিডনি সুইনি একে অপরের সঙ্গে ডেট করছেন। আর তা মুহূর্তেই লাখ লাখ মানুষের নজরে আসে; বিশ্বজুড়ে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে যায়।

তবে কিছু আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং সাইট বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। তাতে উঠে আসে, ছবিগুলো আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেনারেটেড। যার মাধ্যমে এই ভুয়া ছবিগুলোর সৃষ্টি হয়েছে। গুগল জেমিনি এআই-এর বিশেষ টুল ‘সিনথ আইডি ডিটেক্টর’ -এর মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে, ছবিগুলোতে এআই-এর ডিজিটাল জলছাপ রয়েছে। অর্থাৎ, এগুলো প্রযুক্তির কারসাজি ছাড়া আর কিছুই নয়।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষ্য- গুগল, বিং বা ইয়াহু’র মতো সার্চ ইঞ্জিনগুলোতেও এই জুটির প্রেমের বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক এবং সুইনির মতো বড় দুই তারকার মধ্যে সত্যিই কোনো সম্পর্ক থাকলে তা অবশ্যই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হতো।

সিডনি সুইনি বর্তমানে জনপ্রিয় মিউজিক ম্যানেজার স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে। গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের দুজনকে বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম।

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে: পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর

প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও

পানির নিচে ২০ ঘণ্টা শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন রাশমিকা

পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে বরাবরই পছন্দ করেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার সেই চ্যালেঞ্জকে

সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত তারকারা যা বলছেন

এবং আরো এক জয়। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলাকা রিয়েল এস্টেটের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে ইরানের হামলা, বন্ধ হরমুজ প্রণালি

ভারতের লুক ইস্ট পলিসি-মিয়ানমার ও রোহিঙ্গা পরিস্থিতি

ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ

একদলীয় শাসনের আশঙ্কা ঠিক নয়, সংরক্ষিত এমপিদের দায়িত্ব পুরো বাংলাদেশ

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও অন্যান্য পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

বিশ্বমঞ্চে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল হতে চায় বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উগ্রবাদ রুখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন রুমিন

শূন্য পদ পূরণে শিগগিরই আসছে লাখো স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা: স্বাস্থ্যমন্ত্রী

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় উগ্রবাদ রুখতে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধির নতুন প্রকল্প নিচ্ছে সরকার

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশ ও পরিবেশ রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর

দেশের ৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি

জালে আটকা বিশাল অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়

জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন: বিআরটিএ

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে