ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

প্রকাশিত হলো সংগীতশিল্পী রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’

আমার বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬, ১৫:০১

সংগীতশিল্পী ড. আনিসুর রহমান রানা বর্তমান সময়ের নতুন আলোচিত এক নাম। গিটার আর গানে কানাডায় প্রবাসী এই শিল্পী মাতিয়ে চলেছেন কানাডার স্টেজগুলো। পাশাপাশি সোশ্যাল ও ভার্চুয়াল মিডিয়া ইউটিউব, স্পটিফাইতেও তার গান সমাদৃত হয়েছে। মূলত মৌলিক বাংলা গান নিয়েই তিনি বর্তমানে কাজ করছেন।

সম্প্রতি প্রকাশ হয়েছে সংগীতশিল্পী রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’। এটি তার নবম মৌলিক গান। গানটি মিউজিক ভিডিও ইউটিউবে এবং অডিও ইউটিউব মিউজিক ও স্পটিফাইতে প্রকাশ হয়েছে।

গানটির কথা ও সুর তার নিজেরই। গানে গিটার, কি-বোর্ড এবং পারকাশন প্রোগ্রামিংও তার করা। গানের রেকডিং হয়েছে দ্য আর্টিকুলেটস ও স্টুডিও লেভনে। গানের মিক্সিং ও মাস্টারিং করেছেন এলআরবি’র গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ। ভিডিওগ্রাফি করেছেন এসএইচ পলাশ ও নাজার আয়ানুর রহমান।

আনিসুর রহমান রানা বলেন, গানটিতে জীবনের জয়গান গাওয়া হয়েছে। জীবনের নানা কষ্ট, হতাশা, বেদনা, ঘাত-প্রতিঘাতকে দূরে ঠেলে আবারও বাঁচতে শেখার আহ্বান জানানো হয়েছে। কানাডা প্রবাসী বাংলাদেশি হিসেবে আমি মৌলিক গান গেয়ে এখানে সে সাড়া পেয়েছি এবং পাচ্ছি তাতে আমি অভিভূত।

তিনি আরও বলেন, গানটির মূল স্লোগান হচ্ছে, ‘আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক আমরা তা জয় করে সামনে নতুনভাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে।’

রানা বলেন, বিশ্বের নানা দেশের বাংলাদেশের কমিউনিটি থেকেও গানগুলোর জন্য প্রশংসা পাচ্ছি। বাংলাদেশের শ্রোতারাও গান শুনে তাদের ভালো লাগার কথা জানিয়ে নানা সময়ে ম্যাসেজ দেন, শুভেচ্ছা জানান। খুব ভলো লাগে। আশা করি প্রবাসের এক বাংলাদেশি শিল্পী হিসেবে গানগুলো আরও অনেক বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে ছড়িয়ে যাবে। আমি আশা রাখি আরও নতুন ও মানসম্পন্ন বাংলা গান সামনে নিয়ে আসব। আমি মূলত রক মিউজিক ঘরানার শিল্পী যা আমার গানের বৈচিত্র্য আনতে সাহায্য করছে।

ড. আনিসুর রহমান রানা পেশায় একজন চিকিৎসক ও ম্যাক মাস্টার ইউনিভার্সিটির ফ্যাক্টাল্টি। কিন্তু গান তার সত্তায় মিশে আছে। এজন্য তিনি সহধর্মিণী ও পরিবারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছেন সমস্ত সংগীতপ্রেমী মানুষদের।

আমার বার্তা/এল/এমই

গত এক বছরে সম্পদ বেড়েছে তিশার

প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ

আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর

আবারও সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খানের নায়িকা হিসাবে। ‘রকস্টার’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে

রটারড্যামে মনে হচ্ছিল উৎসবটা আমাদেরই: বাঁধন

নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জয়জয়কার। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি এই আসরে

শাকিব ভাইয়া অনেক প্রফেশনাল একজন আর্টিস্ট

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই। দীর্ঘদিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

ইইউয়ের পার্লামেন্ট প্রতিনিধিদলকে প্রস্তুতির কথা জানাল ইসি

শুক্রবার সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল প্রকাশ: ইসি সানাউল্লাহ

মুসলিমকে বাঁচানোয় হিন্দু যুবকের জিম বয়কট করছে উগ্রবাদীরা

ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৫০ লাখ টাকাসহ আটক

গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া

গাবতলীতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ঘরেফেরা যাত্রীদের

ভোট সুষ্ঠু করতে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন ইসির

ঢাকার নদ-নদী রক্ষায় ৩৭ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

নির্বাচনে যেকোনো অনিয়ম শক্তভাবে তদারিক করা হবে: সিইসি

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি

ভোটের আগে কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

কতটা সফল আর ব্যর্থ অন্তর্বর্তী সরকার: বিবিসি বাংলার প্রতিবেদন