ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

বেতন দিতে পারিনি-কারিশমার সন্তানদের আকুতি শুনে হাইকোর্ট বলল ‘নাটক’

আমার বার্তা অনলাইন:
১৫ নভেম্বর ২০২৫, ১৪:৪১

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে চলমান বিবাদের মধ্যে নতুন অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টে হাজির হয়েছিলেন তাদের দুই সন্তান। এ সময় তারা তাদের দুই মাসের কলেজ ফি জমা দেওয়া হয়নি বলে আকুতি করে। জবাবে হাইকোর্টের বিচারপতির বেঞ্চ সেই দাবিকে ‘নাটক’ বলে আখ্যা দেন।

সঞ্জয়ের সম্পত্তি সংক্রান্ত একটি মামলা রুজু হয়েছিল উচ্চ আদালতে। সেখানে কারিশমার ছেলে কিয়ান ও মেয়ে সামাইরার পক্ষ থেকে আইনজীবী হিসেবে ছিলেন মহেশ জেঠমালানি।

তিনি বিচারপতিদের বেঞ্চকে জানান, আমেরিকায় পড়াশোনা করা কিয়ান-সামাইরার দুইমাসের কলেজ ফি জমা পড়েনি। সঞ্জয়ের মৃত্যুর পরে এর দায়িত্ব রয়েছে তার স্ত্রী প্রিয়া কাপুরের হাতে। এই উদাহরণ তুলে মহেশ দাবি করেন, এর থেকে পরিষ্কার যে, সঞ্জয়ের উইল মেনে যে বন্দোবস্ত হওয়ার কথা তা হচ্ছে না।

যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন প্রিয়ার আইনজীবী রাজীব নয়ার। তিনি আদালতে জানান, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এবং ইতোমধ্যেই ওই ফি জমা পড়ে গেছে। এরপরই জ্যোতি সিংয়ের বেঞ্চ জানিয়ে দেয়, ‘এই নিয়ে ৩০ সেকেন্ডও নষ্ট করতে রাজি নই। এই প্রশ্নটা আদালতে আসারই কথা নয়। এমন নাটুকে কথাবার্তা শুনতে রাজি নই।’

সঞ্জয় কাপুর চলতি বছরের ১২ জুন মারা যান। মৃত্যুর সময় তিনি লন্ডনে ছিলেন এবং পোলো খেলার সময় তার মুখে মৌমাছি ঢুকে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ তার মৃত্যু হয়। আইনি জটিলতার কারণে তার মরদেহ দিল্লিতে ফিরতে দেরি হয়েছিল। সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই তার বিশাল সম্পত্তি নিয়ে আইনি জটিলতা শুরু হয়।

আমার বার্তা/এমই

শাড়িতে রেট্রো লুকে মারিয়া শান্তর বাজিমাত

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবারের ঈদে ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী

রাহুলের মৃত্যু : ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

শুটিংয়ের সময় অনাকাঙিক্ষত দুর্ঘটনায় টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায়ের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ টালিউড

ফের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয়

অনন্যাকে আপত্তিকর স্পর্শ, সমালোচনার মুখে করণ জোহর

বড় সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। মূলত, অভিনেত্রী অনন্যা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

“রোজেলা ফুলের পানীয় - এক চুমুকেই সতেজতা” শুরুর কথা

ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রফিকুল ইসলামকে সরিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব

নির্বাচন নিয়ে তদন্ত কমিটির মুখোমুখি বিসিবির শীর্ষ কর্তারা

একদিনের অভিযানেই ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার: যুগ্মসচিব

পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি জলিলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

ক্রীড়া খাতে উন্নয়নে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমানোর আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

দেশে জ্বালানি মজুত আছে ১ লাখ ৯৩ হাজার টন: জ্বালানি বিভাগ

গুজবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কেনার আহ্বান পাম্প মালিকদের

বরখাস্ত প্রত্যাহার করতে যমুনা অয়েল কর্তৃপক্ষকে সিবিএ নেতা এয়াকুবের অব্যাহত চাপ

ইরানের স্কুল লক্ষ্য করে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১

টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, সতর্ক করলো ইউনিসেফ

অনলাইন-অফলাইনে ক্লাস চায় শিক্ষা মন্ত্রণালয়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

‘যুদ্ধের এক মাসে তেল-গ্যাসে ১০ হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে’

ফিলিস্তিনিদের নিশানা করে মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট

জর্ডান গমনেচ্ছুদের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে বলেছে দূতাবাস