ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ‘রক্তের ওপরে দাঁড়িয়ে সুবিধাবাদীদের বিজয়োৎসব

বিনোদন প্রতিবেদক
০৩ আগস্ট ২০২৫, ১৪:৪৬
আপডেট  : ০৩ আগস্ট ২০২৫, ১৬:৫৪

‘জুলাই বিপ্লবের (গণঅভ্যুত্থান) বর্ষপূর্তিতে: রক্তের ওপরে দাঁড়িয়ে যদি সুবিধাবাদীরা বিজয় উৎসব করে, তাহলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না’- শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ব্যবসায়ী ও চিত্রনায়ক পারভেজ আবীর চৌধুরীর করা এমন একটি রক্তগরম করা মন্তব্য ঘুরছে।

তিনি সেখানে অতসী কাচের নিচে ফেলেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পাওয়া পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যুবলীগ নেত্রী মাসুমা রহমান তানিকে। (উল্লেখ- তার ঘনিষ্ঠ খালিদ মাহবুব তুর্য্য। তিনি যুবলীগের সেক্রেটারি পলাতক নিখিলের সহচর।

তানি-তুর্য্য মিলে শেখ মুজিবকে নিয়ে বাংলাদেশে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। শেখ মুজিবের বক্তব্য নির্ভর ওই ছবির নাম ‘চল যাই’। জুলাই-বিপ্লবের সময় এ জুটি স্যোশাল মিডিয়ায় নানা পোস্ট দিয়েছেন আন্দোলনকারীদের বিরুদ্ধেও। নিজেও ছাত্র-জনতাকে ঠেঙ্গাতে নেমেছেন মাঠে)।

পারভেজ আবীর-চৌধুরী লিখেন- গত বছর আজকের (১ আগস্ট) এই রাতটাও ছিল সবচেয়ে অস্থির, সবচেয়ে দীর্ঘ। ৩২’শে জুলাই, গভীর রাত- একফোটা ঘুম ছিলনা চোখে। এদিক-ওদিক ফেসবুকে ঢু-মারছিলাম, কিছুতেই মনকে বসাতে পারছিলাম না। যেন এক অজানা যুদ্ধের প্রাক্কালে ছটফট করছিল পুরো শরীর। এই সেই বিপ্লব , যার নাম জুলাই বিপ্লব। এই জুলাইয়ের প্রতিটি দিন আমরা কাটিয়েছি বুকের উপর দিয়ে, চোখে ছিল শুধুই এক নির্ভয়ের স্বপ্ন।

সেই সময় শহরের অলি-গলি থেকে উঠে এসেছিল সাহসী- ছাত্র, সাধারণ মানুষ, মায়েরা, বাবারা- সবাই মিলে গড়েছিল এক অপরাজেয় প্রতিরোধ। কেউ জীবন দিয়েছে, কেউ চোখের সামনে প্রিয়জনকে হারিয়েছে। এমনকি আমাদের মতো সাধারণ মানুষও সেদিন রাজপথে নামার আগে ভাবতাম- আজ হয়তো ঘরে ফেরা হবে না, আজ হয়তো শহীদের তালিকায় নাম উঠবে।

এই আত্মত্যাগ আর চেতনার আগুনই বাংলাদেশের ইতিহাসের পাতায় লিখে দিয়েছে এক নতুন অধ্যায়- রক্তিম, দগদগে আর গৌরবময়। বছর পেরিয়ে যাওয়ার প্রাক্কালে আমরা কি আদৌ সেই বাংলাদেশে পৌঁছেছি, যে বাংলাদেশের জন্য মুক্তিকামী মানুষ বুকের তাজা রক্ত সেদিন বাংলার বুকে ঢেলে দিয়েছিল? দুঃখজনক হলেও নির্মম সত্য- মাত্র এক বছরের মাথায় সেই রক্তাক্ত ভূমিতেই গজিয়ে উঠেছে সুবিধাবাদী কুশিলবদের নতুন উৎসব।

এ উৎসব ভোগের, ভাগের এবং নির্লজ্জ বঞ্চনার। শহীদের স্বপ্নকে তুচ্ছ করে, সেই রক্তের ওপর দাঁড়িয়েই তারা এখন বাণিজ্য করছে- ক্ষমতার এবং পদের। এদের মধ্যে সবচেয়ে সমালোচিত এবং বিতর্কিত ব্যক্তি - বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক তানি।

আবীর তার পোস্টে তানির সমালোচনা করতে গিয়ে একটি অজানা বিষয়ও সামনে আনেন। তাতে জানা যায় এবারে বিতর্কিত চলচ্চিত্র অনুদানপ্রাপ্তদের মধ্যে মাসুমা তানি তার আপন খালাতো ভাই উত্তর বাড্ডার যুবলীগ নেতা সালাউদ্দিন ইভানকে একটি ছবি পাইয়ে দিতে সাহায্য করেছেন।

তিনি লিখেন- তানির মতো একজন অযোগ্য ব্যক্তি শুধু নিয়োগই পাননি- তার আশপাশে তিনি তৈরি করেছে পরিবারতন্ত্রের বলয়। ২০২৫-২৬ অর্থবছরের সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকায় দেখা যাচ্ছে- সুজন মাহমুদকে (নামমাত্র প্রযোজক) ‘জুঁই’ সিনেমার জন্য অনুদান দেন। যার পরিচালক হিসেবে জানা গেছে চলচ্চিত্রে যার দখল নেই উত্তর বাড্ডার যুবলীগ নেতা সালাউদ্দিন ইভান তানির আপন খালাতো ভাই! “এটাই হচ্ছে আজকের সাংস্কৃতিক বাস্তবতা- যেখানে যোগ্যতা নয়, সুবিধা-সখ্য হলো পদ পাওয়ার একমাত্র টিকেট-” যোগ করেন আবীর চৌধুরী।

প্রসঙ্গত, এরআগে যুবলীগের অর্থায়নে শেখ মুজিবকে নিয়ে নির্মিত সিনেমার পরিচালক মাসুমা রহমান তানিকে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ হোসেন উজ্জল।

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু