ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

তিন বাহিনীর পোশাক ডিজাইনার ও অনুমোদনকারীর গ্রেপ্তার চান আসিফ

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৫, ১৬:১৭

সম্প্রতি দেশের পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।

তিন বাহিনীর পোশাক পরিবর্তনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। যেই আলোচনায় যোগ দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর।

তিনি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান আসিফ।

সেখানে তিনি পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিয়োগে দ্রুত গ্রেপ্তার করা হোক।’

এরপর আসিফ লেখেন, ‘মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি।’

আসিফ তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ‘সারাদেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।’

জানা গেছে, নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র‍্যাব এর জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে।

আমার বার্তা/এমই

ঘনিষ্ঠ দৃশ্যের গুঞ্জন উড়িয়ে মেজাজ হারালেন কিয়ারা

দক্ষিণী সুপারস্টার যশের মহাকাব্যিক প্রজেক্ট ‘টক্সিক’-কে ঘিরে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই এক গুঞ্জনে

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে নতুন বিতর্ক: অভিনয় না করেও সিনেমার নায়িকা জেবা জান্নাত

বিতর্ক বেড়েই চলেছে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে। মুক্তির ঘোষণার পর চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ

বিয়ে ও সন্তান নিয়ে ভক্তের প্রশ্নে ক্ষোভ প্রকাশ প্রভার

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে তিনি প্রবাস জীবনে ব্যস্ত থাকলেও

ছেলে-মেয়েকে নিয়ে ফুরফুরে মেজাজে পরীমণি

ঢালিউডের গ্ল্যামার গার্ল এবং জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। পর্দায় নানামুখী চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও, বাস্তব জীবনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখব: মন্ত্রী দীপেন দেওয়ান

পাইকারিতে ১৭ থেকে ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

মেডিকেল-ইঞ্জিনিয়ারিং-নার্সিং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার