ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৬, ১৮:৫৮
সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন/ছবি: সংগৃহীত

প্রাথমিক ও মাধ্যমিকে ২০২৮ সাল থেকে নতুন পাঠ্যক্রম চালু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে এর আগেই আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই যুক্ত হচ্ছে বলে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব তথ্য জানান।

নতুন বই ও পাঠ্যক্রম

সংবাদ সম্মেলনে বলা হয়, চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সাংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামে বই যুক্ত হচ্ছে।

নতুন পাঠ্যক্রম না কি পরিমার্জন হবে এবং তা প্রণয়নের জন্য কমিটি হয়েছে কি না- এ বিষয়ে মাহদী আমিন বলেন, ‘ফ্যাসিবাদের যে ১৬ বছর ছিল, তখন বাংলাদেশের তো রাষ্ট্র কাঠামো সম্পূর্ণ ভেঙেচুরে চুরমার হয়েছিল। শিক্ষার ছিল অন্যতম ভয়াবহ অবস্থা। শিক্ষাব্যবস্থায় আমাদের নতুন প্রজন্মের, তরুণ প্রজন্মের মেধার বিকাশের জন্য যে কাজটুকু করা উচিত ছিল, তা মোটেই করা হয়নি। এখন ১৬ বছরের সব সমস্যা হয়তো একদিনে বা একবছরে সমাধান করা যাবে না, এটা বাস্তব। আমরা বিশ্বাস করি, আমাদের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে, যতটা দ্রুত সম্ভব প্রয়োজনীয় পরিবর্তনগুলো করবো।’

‘এখানে পাঠ্যক্রমের ভেতরে একটি অংশ রয়েছে যেখানে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করতে হবে। এর পাশাপাশি নতুন কিছু পাঠ্যক্রম বা বিষয় আমরা যোগ করছি, যেটি আমরা যেভাবে শিক্ষাব্যবস্থাটাকে ঢেলে সাজাতে চাই, সেটির আলোকে প্রণীত হবে। যেমন চতুর্থ শ্রেণি থেকে আমাদের পরিকল্পনা অনুযায়ী ক্রীড়া বিষয়টি যোগ করবো। নতুন আরেকটি বিষয় হবে সংস্কৃতি, সেটাও চতুর্থ শ্রেণি থেকে। ষষ্ঠ শ্রেণি থেকে আমরা দুটো বিষয় নতুন যোগ করছি, যা সবার জন্য বাধ্যতামূলক থাকবে। একটা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আরেকটা হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস,’ যোগ করেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘লার্নিং উইথ হ্যাপিনেস একদিকে যেমন একটা বিষয় হবে এবং সেই সঙ্গে সেখানে যে মূল্যবোধ এবং নীতি আসবে, তার মাধ্যমেই কিন্তু আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলবো। অবশ্যই এর সঙ্গে শিক্ষকদের দিকনির্দেশনার একটা ব্যাপার রয়েছে। শিক্ষকরা কীভাবে প্রশিক্ষণ করবেন, পাঠদান করবেন ক্লাসে, এই পুরোটা লার্নিং উইথ হ্যাপিনেস কোর্সের ভেতরে থাকবে। আর নতুন করে আমরা তৃতীয় ভাষার ওপর গুরুত্ব আরোপ করছি। সেই তৃতীয় ভাষার ওপর একটা বেশ বড় ধরনের অধ্যায় আমাদের বিদ্যমান যে রূপরেখা আছে, তার ভেতরেই আসবে।’

উপদেষ্টা বলেন, ‘সুতরাং নতুন বিষয় যোগ হচ্ছে চারটা। নতুন একটা বর্ধিত অধ্যায় যোগ হবে। সেগুলোর কোনোটা চতুর্থ শ্রেণি থেকে, কোনোটা ষষ্ঠ শ্রেণি থেকে। এর পাশাপাশি স্বাভাবিকভাবেই যে পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজনটুকু প্রয়োজন, এটা আমরা চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যারা বিশেষজ্ঞ ও পেশাজীবী রয়েছেন, তাদের সমন্বয়ের মাধ্যমে করবো।’

এ বিষয়গুলো কি আগামী বছর থেকে চালু হচ্ছে- জানতে চাইলে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ‘পাঠ্যক্রম পরিবর্তন করা তিন মাসে সম্ভব নয়। উনি (উপদেষ্টা) ব্যাখ্যা দিলেন, চতুর্থ শ্রেণিতে আমরা কী প্রবর্তন করছি, ষষ্ঠ শ্রেণিতে কী প্রবর্তন করছি। আমরা প্রথমত এটাকে সঠিকভাবে পরিমার্জন করে বাস্তবসম্মতভাবে বাস্তবায়ন করে এই ২০২৭ সালে দিচ্ছি। আর পুরো পরিবর্তন যেটা আশা করছেন, সেটার আমরা কাজ শুরু করেছি। ২০২৮ সালে গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন। তবে পরিমার্জন খুব সুন্দর হচ্ছে এবং চারটি নতুন বই প্রবর্তন হচ্ছে।’

টিআইবির কাজ টিআইবি করবে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকার নিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, দলীয় বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি টিআইবির রিপোর্ট নিয়ে টিআইবিকে জিজ্ঞাসা করুন। সেই ব্যাপারে আমি কোনো উত্তর দিতে রাজি নই। টিআইবির কাজ টিআইবি করবে, আমার কাজ আমি করবো। এটা নবনির্বাচিত সরকার। তারা জানবে কীভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষাব্যবস্থা পরিচালনা করবে? সেটা আমাদের একান্ত বিষয়। টিআইবির এমন কোনো রিপোর্ট দেওয়ার সময় এখনো হয়নি, আমরা শুধু যাত্রা শুরু করেছি।’

শিক্ষার দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ হবে

বর্তমানে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ নামের প্রকল্প নেওয়া হচ্ছে। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে নেওয়া আইসিটি প্রকল্পের পুরোটাই লুটপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে। ২৬ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হলেও সেগুলো একদম পড়ে আছে। এই অবস্থায় আবারও এই প্রকল্প নেওয়া হচ্ছে। নতুন সরকার এতে কতটুকু সফল হতে পারবে- এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত সরকারের লুটপাট সম্পর্কে আমি তো উত্তর দিতে পারবো না। তবে আমরা এই মন্ত্রণালয় থেকে একটা কমিটি অতি শিগগির করবো। আমরা ১৮০ দিনের কর্মসূচির জন্য অত্যন্ত ব্যস্ত। এটা শেষ হলেই একটি কমিটি করবো এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বিগত সরকারের দুর্নীতির শ্বেতপত্র ছাপাবো। এটা আমাদের ইচ্ছা আছে।’

‘আর ১৪ লাখ ট্যাব আমাদের লাগবে। আমাদের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা- এটা বিশাল প্রকল্প। এই বাজেট আমাদের পরবর্তী অর্থবছরের বাজেটে আছে। এই অর্থবছরে আমরা জিডিপির ২ শতাংশ পাবো। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, এই বাজেট জিডিপির ৫ শতাংশ পর্যন্ত উন্নীত করা হবে,’ যোগ করেন মন্ত্রী।

আমার বার্তা/এমই

সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিল সরকার

বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০ জন

সারাদেশে এইচএসসি ও সমমান পর্যায়ের ১৪তম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৭ জুলাই) দুই শিফটের (সকাল

গান গাওয়া তো অন্যায় কিছু না: বিউটি পালকে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী

একজন শিক্ষকের গান গাওয়াকে অন্যায় মনে করেন না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড়  দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা; দ্রুত অপসারণের দাবি

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের শত্রু: তথ্যমন্ত্রী

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

টিকিট কালোবাজারি-মাদক দমনে কমলাপুর স্টেশনে রেল-র‍্যাবের যৌথ অভিযান

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

দুই মাসে ২৫টি পুশইন প্রতিহত করেছে উত্তর-পূর্ব রিজিয়ন বিজিবি: কমাণ্ডার

কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

জবি শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের নেতৃত্বে অজয় পাল ও বাঁধন দাস

মেলানিয়া-ব্যারনকে হত্যার হুমকি: কেন নিশানায় ডোনাল্ড ট্রাম্প পরিবার

জাপানে ভূমিকম্পে শপিং সেন্টারে বিস্ফোরণ, অনেকে আটকা

স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে জোর

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, সত্য উদ্‌ঘাটনে মাঠে বিএসটিআই

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত অন্তত ৮

সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্বচ্ছ কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০৮: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, গুরুত্বে ভূ-রাজনীতি

মেয়ের আত্নহত্যার ৩ মাসের মাথায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার