ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

বেপজায় ড্রাইভার থেকে প্রকৌশলী পদে পদোন্নতি: রুয়েটে বিক্ষোভ

আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৮
আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৯

বেপজা কমপ্লেক্সে এক ড্রাইভারকে প্রকৌশলী পদে পদোন্নতি দেয়ার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। একইসঙ্গে প্রকৌশল খাতে বৈষম্য নিরসন ও তিন দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মেইন গেট হয়ে বিনোদপুরে গিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এসময় তারা স্লোগান দেন, ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার মানি না, মানবো না’, ‘কোটা নয়, মেধা চাই’।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বেপজা কমপ্লেক্সে লাভলু মিয়া নামে এক ড্রাইভারকে যানবাহন শাখার প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে, যা প্রকৌশল পেশার মর্যাদার প্রতি চরম অবমাননা। তারা দ্রুত এ ধরনের অনিয়ম বন্ধের দাবি জানান।

তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী রিদওয়ান সিদ্দিকী বলেন, ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার পদোন্নতির মাধ্যমে প্রকৌশল খাতে চলমান ষড়যন্ত্র আরও প্রকট হয়েছে। আমরা অবিলম্বে এই প্রহসন বন্ধ ও তিন দফা যৌক্তিক দাবি পূরণের দাবি জানাই।’

যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, ‘২০১৩ সাল থেকে সরকারের মদদে গড়ে ওঠা ডিপ্লোমা সিন্ডিকেট দেশের উন্নয়নের পথে বড় বাধা। প্রকৌশল খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই সিন্ডিকেট ভাঙা জরুরি। আমরা আশা করছি, ইন্টেরিম সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।’

শিক্ষার্থীদের তিন দফা দাবি

১. নবম গ্রেডে কেবল বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে, কোনো ধরনের কোটার মাধ্যমে নয়।

২. দশম গ্রেডে নিয়োগ প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত করতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ারদেরও সমান সুযোগ দিতে হবে।

৩. ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না; ডিপ্লোমাধারীরা টেকনিশিয়ান হিসেবে পরিচিত হবেন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তাদের আন্দোলন আরও কঠোর হবে।

আমার বার্তা/এল/এমই

শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি

এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট

সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশে ইংলিশ মিডিয়াম স্কুল থাকবে কিন্তু

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

বাজারে অকটেন সরবরাহ ২৫% বাড়ানোর পরিকল্পনা বিপিসির

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: ফখরুল

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টির আভাস

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: প্রতিমন্ত্রী

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার