ই-পেপার বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আমার বার্তা অনলাইন:
১০ জুলাই ২০২৬, ১২:৫৬

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সাপ্তাহিক উত্থান ধরে রেখেছে। তবে শুক্রবার সকালের লেনদেনে দাম কিছুটা কমেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১০ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৬ সেন্ট বা ০ দশমিক ০৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারের দাম ৪ সেন্ট বা ০ দশমিক ০৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭২ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে।

তবে পুরো সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম প্রায় ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৫ শতাংশ বাড়ার পথে রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৮৬ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৮৮ ডলারে উঠেছিল।

রয়টার্সের এক জরিপে দেখা গেছে, গত জুনে ওপেকের মোট তেল উৎপাদন আগের মাসের তুলনায় দৈনিক ৩৩ লাখ ব্যারেল বেড়ে ১ কোটি ৯৪৩ লাখ ব্যারেলে পৌঁছেছে। একই সময়ে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানিও মে মাসের তুলনায় দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি বেড়ে ১ কোটিরও বেশি ব্যারেলে উন্নীত হয়েছে। তবে এটি এখনও যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম।

বৃহস্পতিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় প্রদেশে মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এতে তিন সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি আরও চাপের মুখে পড়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বুশেহর অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুশেহরেই দেশটির একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।

সপ্তাহজুড়ে গণ-অন্ত্যেষ্টিক্রিয়া ও সমাবেশের শেষ দিনে ইরান তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে দাফন করে। একই দিন নতুন করে সংঘর্ষ শুরু হয়। যুদ্ধের প্রথম দিন, ২৮ ফেব্রুয়ারি খামেনেই নিহত হয়েছিলেন।

এই সংঘাতের কারণে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। যুদ্ধ শুরুর আগে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়েই বিশ্বের দৈনিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হতো।

এএনজেড ব্যাংকের সিনিয়র কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ড্যানিয়েল হাইন্স বলেন, ইরানে মার্কিন সামরিক হামলা বাড়লেও ট্রাম্প প্রশাসন দেশটির জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করায় বাজার কিছুটা আশ্বস্ত হয়েছে।

তার মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যও বাজারকে ইতিবাচক বার্তা দিয়েছে। ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন না যুদ্ধ আবার পূর্ণমাত্রায় শুরু হবে এবং ‘যাই ঘটুক না কেন, তা খুব দ্রুতই শেষ হয়ে যাবে।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে বেকার ভাতার জন্য নতুন আবেদন কমেছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে দেশটির শ্রমবাজার এখন ‘ধীর নিয়োগ, ধীর ছাঁটাই’ পর্যায়ে রয়েছে।

এদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে জুন মাসে উৎপাদক মূল্যস্ফীতি চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুর্বল অভ্যন্তরীণ চাহিদার কারণে উৎপাদনকারীরা পণ্যের দাম বাড়াতে পারছেন না, ফলে তাদের মুনাফার ওপরও চাপ বাড়ছে। এই পরিস্থিতিও বৈশ্বিক তেলের চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি করেছে এবং বাজারে দামের ওপর চাপ বাড়িয়েছে।

রাজস্ব আহরণে নতুন গতি, এনবিআরের নেতৃত্বে কঠোর কর্মপরিকল্পনা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন দিকনির্দেশনা এবং কর্মকর্তাদের প্রত্যক্ষ অংশগ্রহণে দেশের রাজস্ব আহরণ প্রক্রিয়ায় ব্যাপক

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে

সেপ্টেম্বর থেকে  টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা 

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এলো বড় স্বস্তির খবর। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা

৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে হলুদ-মরিচসহ মসলা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য কেনার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজস্ব আহরণে নতুন গতি, এনবিআরের নেতৃত্বে কঠোর কর্মপরিকল্পনা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০, মামলা ৫৩

পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

বিজয়নগর শাখার উদ্যোগে বিশেষায়িত বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম রিমান্ডে

সাগরে ট্রলার উল্টে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ থাকতে পারে

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে