ই-পেপার রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশেষজ্ঞরা জানিয়েছেন বন্দর আধুনিকায়নের বিকল্প নেই

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৫, ১১:৩২

উৎপাদন ও পরিবহনে বাড়তি ব্যয় নিয়ে বিশ্ববাজারে টিকে থাকা কঠিন। এলডিসি উত্তরণকে সামনে রেখে তাই বন্দর আধুনিকায়নের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। তবে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দেশের লাভজনক অবস্থান স্পষ্ট করা জরুরি বলে মনে করেন তারা। পাশাপাশি বন্দর চালানোর সক্ষমতা অর্জন নিশ্চিত করার তাগিদ তাদের।

দেশের মোট আমদানি-রফতানির ৯০ শতাংশের বেশি সম্পন্ন হয় চট্রগ্রাম বন্দরে। বিশ্বের ১০০টি বন্দরের কাতারে দাঁড় করালে দেশের প্রধান এই সমুদ্র বন্দরটির অবস্থান হয় ৬৮। এর কারণও স্পষ্ট। পাশের দেশ শ্রীলঙ্কার কলম্বো বন্দরে যখন পণ্য খালাসে একটি জাহাজ সময় নেয় সর্বোচ্চ ২৪ ঘণ্টা, তখন চট্টগ্রাম বন্দরে সময় লাগে গড়ে ১০ দিন।

এমন বাস্তবতায় বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে চট্টগ্রামের লালদিয়া ও কেরানিগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুই বিদেশি প্রতিষ্ঠানের হাতে দিয়েছে সরকার। চুক্তি অনুযায়ী, নির্মাণ শেষ হওয়ার পর ৩০ বছর পর্যন্ত লালদিয়া টার্মিনাল পরিচালনা করবে ডেনমার্কের কোম্পানি এপি মোলার। যেখানে বিনিয়োগ হবে ৫৫ কোটি ডলার। আর এটি চালু হলে বাড়বে বছরে ৮ লাখ কন্টেইনার ওঠানামার সুযোগ।

পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘কনটেইনার ট্রান্সজিশনটা খুব বাড়বে। এতে আমরা তাড়াতাড়ি পণ্য খালাস করতে পারবো। আমাদের আশপাশের দেশগুলো, যেগুলোর হ্যান্ডলিং ক্যাপাসিটি কম, তারা আমাদের বন্দরটা ব্যবহার করবে।’

সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন হতে যাচ্ছে। এখন আমাদের ব্যবসায়ের খরচ কমাতে হবে। সময় বাঁচাতে হবে। ৯৯ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে ডিল করি, এর বাইরে আমাদের অন্যন্য অবকাঠামো এবং পোর্ট সুবিধা দাঁড় করাতে হবে।

বুড়িগঙ্গার তীরে ২০১৪ সালে পানগাঁও কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হলেও তা ব্যবহারে এখনও আগ্রহী হতে পারেননি ব্যবসায়ীরা। ১২ বছরে সরকার লোকসান গুনেছে ১৫৫ কোটি টাকা। অভ্যন্তরীণ এই নৌ বন্দরটিতে গতি ফেরাতে সুইজারল্যান্ডের কোম্পানি মেডলগকে দায়িত্ব দিয়েছে সরকার।

তবে বন্দর চুক্তির প্রাক্কলন অনুযায়ী, আয় নিশ্চিতে সরকারের স্পষ্ট অবস্থান জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বন্দর চালানোর দক্ষতা অর্জন নিশ্চিত করার পরামর্শ তাদের।

ড. মোস্তাফিজুর রহমান বলেন, এখন আমাদের যে ধরনের সময় এবং লজিস্টিক খরচ--তাতে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বে প্রতিযোগিতায় যেতে পারবে না। আমদানির ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। কারণ আমাকে আমদানিও সাশ্রয়ীভাবে করতে হবে। তাই এগুলো স্পষ্টভাবে গোপনীয়তা রক্ষা না করে নিয়ম অনুযায়ী করতে হবে। সেইসঙ্গে এগুলো যেন পরবর্তীকালে সক্ষমতার সঙ্গে চালাতে পারি, সেটা নির্দিষ্ট করতে হবে।

ব্যবসায়ীরা বলছেন, পণ্য জাহাজিকরণের চেয়ে কয়েকগুণ বেশি সময় নষ্ট হয় কাস্টমস জটিলতায়। এতে বাড়ে ব্যবসার খরচ। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি তাই শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার দাবি তাদের।

ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলেন, ‘ধরলাম, জাহাজ বন্দরে ভিড়ার সঙ্গে সঙ্গে কনটেইনার অটোমেটিক নামানো হবে, ৬ ঘণ্টার মধ্যে খালাস হয়ে যাবে। কিন্তু পরবর্তীকালের প্রসেসিং যদি পেপার নির্ভর হয়, তাহলে তো আমার খুব একটা লাভবান হলাম না। আর এ কাজটা করতে গিয়ে যদি আমার খরচ বাড়িয়ে দেয়া হয়, তাহলে তো লাভ হচ্ছে না।’

চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনালটিও বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের হাতে হস্তান্তরের শেষ পর্যায়ে সরকার। যদিও আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ আছে কার্যক্রম।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু