ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট তৈরি হয়েছে

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৫, ১৬:১২
আপডেট  : ১৫ জুন ২০২৫, ১৬:১৬

চট্টগ্রাম বন্দরে আবারও কনটেইনার জট তৈরি হয়েছে। রোববার (১৫ জুন) সর্বশেষ কনটেইনার রয়েছে ৪৪ হাজার ৫৪৮ টিইইউ’স। তবে বন্দরের অভ্যন্তরে কনটেইনার কমলেও বহির্নোঙরে ১২টি কনটেইনারবাহী জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে আছে প্রায় ১২ হাজার কনটেইনার।

পাশাপাশি বন্দর জেটিতেও ১১ জাহাজে কনটেইনার ওঠানামা হচ্ছে। মূলত গত ১১ দিনে বন্দরের স্বাভাবিক অপারেশনাল কার্যক্রম চললেও বেসরকারি ১৯ ডিপো থেকে বেশি কনটেইনার আসায় নতুন করে জট তৈরি হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, বেসরকারি ১৯ ডিপো থেকে বেশি কনটেইনার বন্দরে এলেও সে অনুপাতে কনটেইনার ডিপোতে না যাওয়ায় বন্দর অভ্যন্তরে কনটেইনার জট তৈরি হয়েছে।

বন্দরের তথ্য অনুযায়ী, ঈদুল আজহার ছুটির আগে ৪ জুন চট্টগ্রাম বন্দরে কনটেইনার ছিল ৩৬ হাজার ২১৫ টিইইউস। এর মধ্যে ১১ দিনে চট্টগ্রাম বন্দরে আমদানি করা কনটেইনার নেমেছে ৪২ হাজার ৭৯৫ টিইইউস এবং রপ্তানিপণ্যবাহী কনটেইনার জাহাজীকরণ হয়েছে ৪২ হাজার ৪২ টিইইউস।

একই সময়ে বেসরকারি ডিপোগুলো থেকে রপ্তানিপণ্য ভর্তি কনটেইনার আসে ১৫ হাজার ৯৪৮ টিইইউস আর খালি কনটেইনার আসে ৬ হাজার ৬২৫ টিইইউস। পাশাপাশি আমদানি পণ্যভর্তি ৯ হাজার ৮০২ টিইইউএস এবং খালি ৫ হাজার ২৮৩ টিইইউস কনটেইনার ডিপোগুলোতে পাঠানো হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে ৮৮৮৮ টিইইউ’স কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙর মিলে পণ্য এবং কনটেইনারবাহী ৯৮টি জাহাজ বর্তমানে অবস্থান করছে। এর মধ্যে ৫৫টি জাহাজ থেকে কনটেইনার ও বাল্ক পণ্য খালাস চলছিল। অন্যদিকে গত ৪ জুন চট্টগ্রাম বন্দরে জেটি ও বহির্নোঙরে জাহাজ ছিল ১৪৭টি।

বন্দরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জাহাজ থেকে কনটেইনার বন্দরে নেমেছে ৫২০৬ টিইইউ’স, ঢাকা আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) থেকে এসেছে ১৮৬ টিইইউ’স। অফডকগুলো থেকে রপ্তানিপণ্য ভর্তি কনটেইনার এসেছে ২৩২৪ টিইইউ’স এবং খালি কনটেইনার এসেছে ৮৩৭ টিইইউ’স।

একইভাবে ৩৬৮২ টিইইউ’স কনটেইনার জাহাজীকরণ হয়েছে। ৮৯ টিইই‘স কনটেইনার ঢাকা আইসিডিতে পাঠানো হয়েছে। অফডকগুলোতে আমদানিপণ্য ভর্তি কনটেইনার পাঠানো হয়েছে ১২১১ টিইইউ’স। বন্দর থেকে ৯৯২ টিইইউ’স খালি কনটেইনার অফডকগুলোতে পাঠানো হয়েছে।

৪৩৭ টিইইউস আমদানিপণ্যবাহী কনটেইনার অনচেচিজ সরাসরি আমদানিকারকদের ডেলিভারি দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দর অভ্যন্তর থেকে ৭৮৮ টিইইউ’স কনটেইনার পণ্য খালাস দেওয়া হয়েছে।

আমার বার্তা/এল/এমই

কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি: বাণিজ্যমন্ত্রী

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং ভোক্তাদের জন্য সাশ্রয়ী দামে নিরাপদ খাদ্য সরবরাহের

১৫ এপ্রিলের মধ্যে এলপিজি-এলএনজি নিয়ে দেশে আসছে পাঁচ জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই জ্বালানি সরবরাহ নিয়ে চাপের মধ্যে ছিল বাংলাদেশ। তবে যুদ্ধবিরতি

বাজারে গায়েব সয়াবিনের বোতল, সোনালী মুরগির রেকর্ড দাম

বাজারে হঠাৎ তীব্র সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের; বিশেষ করে প্রায় দোকানেই অনেক চেয়েও

৮ মাসে বাণিজ্য ঘাটতি ২ লাখ ৭ হাজার কোটি টাকারও বেশি

সাম্প্রতিক সময়ে পণ্য আমদানি ও আমদানি ব্যয় বাড়ার বিপরীতে রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়ায় দেশে বাণিজ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরোক্ষ আলোচনার পর এখন মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

৫ আগস্টের পর থেকেই ডিস্টার্ব করতেন যুবদল নেতা মঈন উদ্দিন: ডা. কামরুল

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে: এ্যানি

মিরপুরে বিজয় রাকিন সিটিতে বাসিন্দাদের মানববন্ধন ও অনশনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

চিকিৎসকদের ওপর হামলা: ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৮৮৭৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড’ তালিকা হচ্ছে: র‌্যাব

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

অপরাধ করলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

সংরক্ষিত আসন: বিএনপির মনোনয়ন তুলতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন