ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

এয়ার টিকেট সিন্ডিকেটের চাপে বাণিজ্য মন্ত্রণালয়

আটাব কমিটিকে কারণ দর্শানোর নোটিশ
নিজস্ব প্রতিদেক:
৩০ এপ্রিল ২০২৫, ১০:২৮
আপডেট  : ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩০

এসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশের (আটাব) বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল পূর্বক প্রশাসক নিয়োগের আবেদনের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

তবে আটাবের নেতারা বলছেন, এয়ার টিকেট নিয়ে একটি সিন্ডিকেট কাজ করছে। তাদের বিরুদ্ধে বর্তমান কমিটি কাজ করছে, তাই কমিটি ভেঙে দেয়ার চেষ্টা করছে চক্রটি। মঙ্গলবার জারিকৃত এক অফিস আদেশে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুসারে আটাবে প্রশাসক নিয়োগ কেন করা হবে না, তা ৭ কর্মদিবসের মধ্যে লিখিত ভাবে জানাতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রমাণসহ জবাবদিতে নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিবতাহসিনা বেগম। এর আগে, গত মার্চ মাসে আটাবের বর্তমান কমিটি বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগের দাবি তোলে 'আটাব সংস্কার পরিষদ'।

সংগঠনটির আহ্বায়ক গোফরান চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আলাদা আলাদা চিঠি পাঠিয়ে এই দাবি জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমান কমিটি ভৌতিক ভোটার তালিকা কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং প্রতিপক্ষকে কেন্দ্র থেকে বের করে দেয়ার মতো নানা অনিয়মের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছে। তাই এই কমিটিকে আজীবনের জন্য যেকোনো বাণিজ্য সংগঠনে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে।

এ বিষয়ে আটাবের মহাসচিব ও সায়মন ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক আসফিয়া জান্নাত সালেহ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে টিকেট সিন্ডিকেট নিয়ে আমরা কাজ করছি। এরপর থেকে এয়ার টিকেটের বিষয়ে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। ফলে টিকেটের দাম কমছে। টিকেট সিন্ডিকেট এখন আটাবের কমিটি বাতিলের - জন্য চেষ্টা করছে। আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। যদি থাকত, তাহলে ৫ আগস্টে পালিয়ে যেতাম।

আমার বার্তা/এমই

এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান

বাজেট ২০২৬-২৭: ভ্যাট থেকেই ৩ লাখ ১০ হাজার কোটি টাকা আয়ের পরিকল্পনা

পরোক্ষ কর তথা মূল্য সংযোজন করের (মূসক বা ভ্যাট) ওপর সরকারের নির্ভরতা বেড়েই চলেছে। আগামী

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

দেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে জোরালো নীতি সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

দীর্ঘদিন যাবত ব্যবসা সহায়ক পরিস্থিতির অভাবে শিল্পখাতে উৎপাদন হ্রাস, বকেয়া ঋণ বৃদ্ধি, উচ্চ খেলাপী ঋণ,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

আ.লীগ আমলে স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করলে শাস্তিমূলক বদলি করা হতো

এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’

রাজধানীর মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

স্বীয় কর্মে নন্দিত আজও এক মহিয়ষী নারী : কে এই ভিকারুণ নেসা নুন?

অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে গুনতে হবে মোটা অংকের জরিমানা

৩৪ বছর পর আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল

আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে

ইউনূসের বিশেষ সহকারী হয়ে দৃষ্টিকটু আচরণ করেন মাহফুজ: সেলিম

আ.লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে

রামেকে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রিয়ালের জালে চার গোল দিয়ে সেমিফাইনালে বায়ার্ন

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ জন

হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের

কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড পাওয়া কবির সম্পর্কে যা জানা গেলো

বাজেট ২০২৬-২৭: ভ্যাট থেকেই ৩ লাখ ১০ হাজার কোটি টাকা আয়ের পরিকল্পনা

দুপুরের মধ্যে চার বিভাগে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

মালয়েশিয়ার সারাওয়াকে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণে নতুন উদ্যোগ