ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

কর রেয়াতের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান এনবিআর চেয়ারম্যানের

আমার বার্তা অনলাইন:
২০ মার্চ ২০২৫, ১৬:৩২
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আমাদের কর রেয়াতের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। এ ছাড়া মিথ্যার সঙ্গে নিত্য বসবাসের অবসান হওয়া উচিত। ব্যবসায়ীরা তথ্য লুকানোর কারণে কর কর্মকর্তারাও কিছু বিষয় চাপিয়ে দেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় করপোরেট কর হার ২ দশমিক ৫ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ। এক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি জন্য ২৫ শতাংশ এবং পাবলিক ট্রেডেড কোম্পানির জন্য ২০ শতাংশ করার প্রস্তাব দেয় সংগঠনটি।

একই সঙ্গে শ্রমিক কল্যাণসহ বিভিন্ন ফান্ডের ওপর কর আরোপ না করার প্রস্তাব দেয়া হয়েছে। এ ছাড়া করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এসেছে সংগঠনটির পক্ষ থেকে।

এদিকে, স্থানীয় বাজার সুরক্ষিত রাখতে কাগজ আমদানিতে কর বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেপার মিলস অ্যাসোসিয়েশন। তবে পত্রিকা মালিকদের সঙ্গে যৌথ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, জাতীয় স্বার্থ বিবেচনা করা হবে।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, অংশীজনদের নিয়ে একসঙ্গে কাজের ক্ষেত্রে এনবিআরের দুর্বলতা আছে। ট্যাক্স নেট বাড়ানোর জন্য কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছে। করের আওতা বাড়াতে জনগণকে উদ্বুদ্ধ করতে চেম্বার ও অ্যাসোসিয়েশনসহ সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কর রেয়াতের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

আমার বার্তা/এমই

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

জ্বালানি সংকটের স্থায়ী সমাধান ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই খাতকে মুনাফাভোগী নয়, বরং সেবাখাত

সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড

এক সময় ক্রেডিট কার্ড ছিল কেবল উচ্চবিত্ত বা অভিজাত শ্রেণির ব্যবহৃত একটি আর্থিক পণ্য। ব্যাংকের

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

দীর্ঘ চাপ ও অনিশ্চয়তা পেরিয়ে আবারও শক্ত অবস্থানে পৌঁছাতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে কতটা সক্ষম?

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

১০ মে ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন