ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

জেলা প্রশাসক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাগারে ২ জন

আমার বার্তা অনলাইন:
২৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইজ ব্যবহার করায় পরীক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: পরীক্ষার্থী আসাদ আলী ও প্রক্সি পরীক্ষার্থী নুর আলম।

ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন জানান, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থী আসাদ আলী ডিভাইজ নিয়ে কেন্দ্রে পরীক্ষা দিতে এসে হাতে নাতে আটক হয়। আর নুর আলম আরেকজনের প্রক্সি দিতে এসে আটক হন।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক (সদর উপজেলার এসিল্যান্ড) মো. আশাদুল হক জানান, তাদের দুজনকে আটকের পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনকে ১৫ দিন ও অপরজনকে ৭ দিনের কারাদণ্ড কারাদণ্ড দেয়া হয়। পরে তাদের দুজনকেই জেল হাজতে পাঠানো হয়েছে।

আমার বার্তা/এল/এমই

একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

রাজধানীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা

বিয়ের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া ভুয়া সৈনিক আটক

সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একে একে ৩টি বিয়ে করেছেন শ্রী সাগর (২৫)। জালিয়াতির মাধ্যমে হাতিয়ে

হাদি হত্যায় মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক

গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়