ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

মোহাম্মদপুরে আল আমিন হত্যা : মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন
১৯ জুলাই ২০২৫, ১৪:৩০

রাজধানীর মোহাম্মদপুরের আল আমিন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ভোলা জেলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট থেকে যৌথ অভিযান চালিয়ে র‍্যাব-২ ও র‍্যাব-৮ হত্যায় জড়িত মো. মোশারফ হোসেন (২৬) ও মো. রিপন ওরফে গিট্টু রিপনকে (২৪) গ্রেপ্তার করে।

শনিবার (১৯ জুলাই) সকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু জানান, নিহত আল আমিন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে তিনি মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোশারফ ও তার সহযোগীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার (১৬ জুলাই) চাঁদ উদ্যান এলাকায় আল আমিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

হত্যাকাণ্ডের সময় আল আমিন দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ আসামিরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আল আমিনের ডান পায়ের রগ কেটে দেয় এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আল আমিনের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৫৯, ধারা-৩০২/৩৪)। পরে র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মোশারফ পেশায় রিকশাচালক হলেও বাস্তবে তিনি মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় কিশোর গ্যাং লিডার, মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং জামিনে মুক্ত হয়ে অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

অন্যদিকে, রিপন ওরফে গিট্টু রিপন পেশায় রংমিস্ত্রি হলেও মোশারফের নেতৃত্বে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে ভবিষ্যতে আরও অভিযান চালানো হবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আমার বার্তা/জেএইচ

কাস্টমস কর্মকর্তাকে অটোরিকশা থেকে ফেলে হত্যা করে ছিনতাইকারীরা: র‍্যাব

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র যাত্রীবেশে ফাঁদে ফেলে সিএনজিচালিত অটোরিকশায় তুলে

৩ টন সমপরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ, এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে জনপ্রিয় ব্যক্তিদের কণ্ঠ নকল করে ওষুধ বিক্রির

অনলাইনে আয়ের ফাঁদ, সিআইডির অভিযানে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম অ্যাপে ‘সাব্রিনা ইসলাম’ নামে এক তরুণীর ভুয়া পরিচয়। এরপর ‘এটমিক মার্কেট’ নামের একটি অনলাইন

বাবা-ছেলে মিলে শ্যালকের পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ৩ জন

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তাদের কাছ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর