ই-পেপার সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার কয়রায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
১২ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৮

খুলনার কয়রায় যৌথ অভিযানে একটি দোনালা পাইপ গান উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত আনুমানিক ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা, নৌ বাহিনী ও পুলিশ এর সমন্বয়ে কয়রা থানাধীন গাবুরা ইউনিয়নের ঘাগরামারি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে উক্ত এলাকার একটি মাছের ঘের এর মাচাঘর তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় লুকায়িত অবস্থায় একটি দুইনালা পাইপগান উদ্ধার করা হয়। ওই সময় অভিযান দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতিকারীরা অস্ত্র ব্যবহার করে উক্ত এলাকায় নাশকতা সৃষ্টি করতো বলে জানা যায়।

তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ অস্ত্র এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কয়রা থানায় হস্থান্তর করার কার্যক্রম বর্তামনে প্রক্রিয়াধীন রয়েছে।

আমার বার্তা/এমই

বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন: র‍্যাব

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া এলাকার টোল প্লাজায় ছয়জন নিহতের ঘটনায় ঘাতক বাসটির ব্রেকে সমস্যা ছিল এবং

২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারী গ্রেপ্তার, বেশি লালবাগ-তেজগাঁওয়ে

৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল

১০৯২ কোটি টাকা লোপাটে এস আলমের ছেলেসহ ৫৮ জন আসামি

জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের

বেনজীর ও মতিউরের বিরুদ্ধে ৮৫ কোটি টাকার দুর্নীতির ৬ মামলা

৮৫ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশের সাবেক
  • সর্বশেষ
  • জনপ্রিয়