ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার

আমার বার্তা অনলাইন:
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১০

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি বিদেশী পিস্তল, ৪ টা ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে চাঁপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর বারোটায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এসময় চাঁপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে বিজিবি'র মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর বিওপি'র একটি চৌকষ টহলদল সীমান্তের বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের টুঠাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে দুস্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরণের নাশকতা পরিস্থিতির সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ চোরাচালান করতে না পারে এ লক্ষ্যে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ।

এদিকে স্থানীয়দের মাঝে নিরাপত্তা নিয়ে স্বস্তি ফিরেছে বলে জানান এলাকাবাসী। বিজিবি জানিয়েছে, সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

আমার বার্তা/এমই

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

কর্ণফুলি টানেল দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই টানেলকে আরও কার্যকর করতে পণ্যবাহী যাতায়াত ও লজিস্টিক

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে ছাবের আহমদ (৬৯) নামে

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা এবং মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা