ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

লাহিড়ী বাজারে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী সভা

আমার বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো ঠাকুরগাঁও জেলাতেও রাজনৈতিক তৎপরতা ক্রমেই তীব্র হচ্ছে। ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী নূরুন নাহার বেগমের নির্বাচনী প্রচারণা সাধারণ ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারে অনুষ্ঠিত এক পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের জন্য কাজের সুযোগ এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

সভায় একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত ছিল—প্রার্থীর পুত্রবধূ ইতালির নাগরিক ফ্লাভিয়া সান্তরোর উপস্থিতি। তিনি ভাঙা ভাঙা বাংলায় ভোটারদের কাছে শাশুড়ির জন্য লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন, যা উপস্থিত জনতার দৃষ্টি আকর্ষণ করে।

প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন নূরুন নাহার বেগমের পরিবারও। তাঁর পুত্র ব্যারিস্টার আরিফ হাসান, কন্যা ইঞ্জিনিয়ার নিলুফার ইয়াসমিন ববি এবং ব্যারিস্টার মেহবুবা অলি এলাকাজুড়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে নূরুন নাহার বেগম বলেন, তাঁর পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি স্মরণ করিয়ে দেন, এই এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ দবিরুল ইসলাম ছিলেন তাঁর মামা, যিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি আরও বলেন, জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে তিনি প্রায় তিন দশক ধরে যুক্ত এবং পূর্বের নির্বাচনে সরাসরি নির্বাচিত না হলেও সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।

তিনি বলেন, “দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই সময়ে প্রয়োজন সৎ নেতৃত্ব ও বাস্তবমুখী উন্নয়ন। আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষের জন্য টেকসই কর্মসংস্থান ও উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব।”

সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মাছ

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরগুনার বেতাগীতে নিজ বসতঘর থেকে সাদিয়া আক্তার (১৭) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

রংপুরের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেনকে সরকারি চাকরি থেকে

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ জন

দেশের খাতায় আজও অঙ্ক মেলে না

সিরিয়ায় আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে

ব্লু ইকোনমি ও সার্কুলার ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করবে সরকার

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

অপ্রতিম হত্যা: চার আসামির মধ্যে দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে