ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

কক্সবাজারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন

আমার বার্তা অনলাইন:
১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:০৯

কক্সবাজার শহরে বাস টার্মিনাল-সংলগ্ন পুলিশ লাইনস লাগোয়া বাস কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দোয়েল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাসটিতে হঠাৎ ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আগুন নেভানোর তৎপরতা শুরু করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, পরে জানা যাবে৷ তবে ফায়ারসার্ভিস ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে, বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।'

হঠাৎ করে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পেয়ে স্থানীয় থেকে শুরু করে পথচারীদের মাঝে আতংকের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা সঠিক কারণ বুঝতে না পারলেও অনেকে বলছেন, সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।

তবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানিয়েছেন, বাসের চালকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি হেলপার বাসের ভেতরে সাউন্ডবক্সে গান শুনছিলেন। হয়তো কোনো দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে, কেউ হতাহত হয়নি।'

আমার বার্তা/এল/এমই

শেরপুর-৩ উপনির্বাচন : বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

স্থগিত থাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশকে স্বনির্ভর করা এবং

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের প্রভাব: তেল ঘাটতি থেকে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা

আজ থেকে নতুন সময়ে অফিস-ব্যাংক, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওয়াসিমসহ ৬ হত্যা: ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ দাখিল

‘বোর্ড পরিচালকরা চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’

সাকিবের ফেরা আটকে আছে ‘যদি-কিন্তু’র হিসাবে

শেরপুর-৩ উপনির্বাচন : বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৫ জন

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে হামের টিকাদান শুরু

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন সেনারা

বিসিবি পরিচালকদের পদত্যাগের হিড়িক চলছে, এক রাতে পদ ছাড়লেন তিনজন

মিরাজ ও লিটনের মেয়াদ বাড়াল বিসিবি, কোচিং প্যানেলে রফিক

প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

দেশে ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই: ফখরুল

৫ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান: এআরএবি সভাপতি

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২: এইচআরএসএস

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী