ই-পেপার বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ঢালাইয়ের মিক্সার মেশিনে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৫, ১৩:৪৭

চাঁপাইনবাবগঞ্জে ঢালাইয়ের মিক্সার মেশিনবাহী ট্রলি উল্টে মোংলু আলী নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার কারবালা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোংলু আলী শিবগঞ্জের মরর্দনা মহল্লার কসিমুদ্দিনের ছেলে।

ওসি জানান, সকালে একটি ট্রলির সঙ্গে মিক্সার মেশিন যুক্ত করে কাজে যাচ্চিলেন মোংলু আলীসহ আরও কয়েকজন শ্রমিক। কারাবালা মোড়ে ট্রলিটির সামনের অংশ ভেঙে গিয়ে উল্টে যায়। এ সময় মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে মারা যায় মোংলু। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা মোংলুর মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়