ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

সুন্দরবনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৫, ১৩:৫১

খুলনার কয়রায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১) নামে ছোটন বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সুন্দরবনের রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ছোটন বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনী কন্টিনজেন্ট কয়রা যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে ডাকাতদের ধাওয়া করে এক সহযোগীকে আটক করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

জব্দ অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আমার বার্তা/এল/এমই

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিগত যে তত্ত্বাবধায়ক সরকার (অন্তর্বর্তীকালীন সরকার)

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬

বর্তমানে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ: স্পিকার হাফিজ উদ্দিন

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানায় নতুন ওসি তাহের যোগদান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান যোগদান করেছেন। তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু