ই-পেপার মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

পাথরঘাটায় মাদক সেবির হামলায় শিক্ষক আহত; ঘরের আসবাবপত্র ভাংচুর

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
০৪ আগস্ট ২০২৫, ২০:০০
ছবি : প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় এক মাদক সেবির হামলায় বিজয় কৃষ্ম হালদার (৭০) নামের এক প্রবীণ শিক্ষক গুরুতর আহত হয়েছে। হামলার সময় শিক্ষকের বসত ঘরের আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। তাকে (আহত শিক্ষক) পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক বর্তমানে তিনি একজন পল্লী চিকিৎসক।

গতকাল সোমবার বেলা সাড়ে ৯টার দিকে পাথরঘাটা কাকচিড়া ইউনিয়নের রুপধন বাজারে তার প্রতিবেশী ইদ্রিস মুন্সী (৪০) নামের এক যুবক এই হামলা চালায়। পাথরঘাটা থানার ওসি মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিক্ষক অভিযোগ করেন, তিনি রুপধন মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসর নেয়ার পর পল্লী চিকিৎসক হিসাবে তার নিজ গ্রাম রুপধন বাজারে নিজ বাসায় চেম্বার করে লোকজনদের ফ্রি চিকিৎসা প্রদান করেন। ৪/০৮/২৫ সোমবার রাত ১২টার দিকে ইদ্রিস মুন্সী তার কিছু লোকজন নিয়ে বিজয় কৃষ্ম হালদারের বাসায় আসেন। এবং ইদ্রিসের মা অসুস্থতার কথা বলে শিক্ষককে ইদ্রিস তার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ইদ্রিসের কথাবার্তা অসংলগ্ন দেখে গভীর রাতে ইদ্রিসের সাথে তার বাড়িতে যেতে অস্বীকৃতি জানায়। এতে ইদ্রিস ক্ষেপে গিয়ে শিক্ষককে দেখে নেয়ার হুমকি দেয়।

পরে গতকাল (সোমবার) সকালে ইদ্রিস শিক্ষকের বাড়িতে এসে তাকে মারধর করে ২ হাত ভেঙ্গে দেয় এবং ঘরের আসবাবপত্র ব্যাপক ভাংচুর চালায়।

স্থানীয় জালাল বিশ্বাস জানান, ঘটনার সময় আমরা ইদ্রিসকে থামানোর চেষ্টা করছি। ইদ্রিস মাদক আসক্ত হওয়ায় বেপরোয়া ছিল। হাতে মোটরসাইকেলের হ্যান্ডেলের রড (জাম্পার) দিয়ে পিটিয়ে স্যারের দুই হাত ভেঙ্গে দিয়েছে। এবং ঘরের মধ্যে যত আসবাবপত্র ছিল তা ভেঙ্গে তছনছ করেছে। সে মাদকের পাইকারি ডিলার হিসাবে এলাকায় পরিচিত। এধরনের ঘটনা সে নিয়মিত করে থাকে। আমরা এই শিক্ষকের ওপর হামলার কঠোর বিচার দাবী করছি। তিনি আরো বলেন, এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে ইদ্রিসকে ধরতে গেলে সে খাল সাতার কেটে পালিয়ে গেছে বলে জানান।

পাথরঘাটা থানার ওসি মোঃ মেহেদী হাসান জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনাটি দুঃখজনক। আসামী গ্রেপ্তার করতে আমদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমকে অন্যত্র বদলি হওয়ায় বিদায়ী সংবর্ধনা

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

দালালদের মাধ্যমে অবৈধভাবে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোহিঙ্গাসহ ৯

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

লক্ষ্মীপুর পৌর শহরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে

ইলিশের বাজারে আকাল, দাম শুনে ক্রেতাদের মাথায় হাত

আজ চৈত্রসংক্রান্তি। আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে সর্বত্র চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই উৎসবকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী