ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

ইন্টারনেটকে সহজলভ্য ও মান বাড়াতে কাজ করছে বিটিআরসি: চেয়ারম্যান

আমার বার্তা অনলাইন:
১৭ এপ্রিল ২০২৫, ১৯:৫৬

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেছেন, ইন্টারনেটকে সহজলভ্য এবং গুনগত মান বাড়াতে বিটিআরসি কাজ করছে। টেলিযোগাযোগ খাতের সংস্কারে গ্রাহকের স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) খুলনা মহানগরীর একটি হোটেলে বিভাগের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও অন্যান্য টেলিকম অপাটেরদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ইন্টারনেট ও টেলিকম সেক্টর সবার মাঝে সহজবোধ্যভাবে তুলে ধরতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শিগগিরই টেলিকম বিটের সাংবাদিকদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তৃণমূল পর্যায়ে কাজ করা আইএসপিদের প্রশিক্ষণেও সহযোগিতা করা হবে। নতুন লাইসেন্সে নীতিমালাটি টেকসই করতে গ্রাহকদের স্বার্থকে প্রধান্য দেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় আইএসপিদের পক্ষ থেকে বেশকিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে আইএসপির এক্সিস্টিং ক্যাটাগরি বজায় রাখা, জাতীয় সম্পদের অপচয় রোধে এবং কিউওএস বৃদ্ধিতে একটিভ শেয়ারিংয়ের অনুমতি, ভালো মানের রাউটার অল্প দামে পাওয়ার ব্যবস্থা, তৃণমূল আইএসপিদের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা, ফাইবার সংযোগে আইএসপিদের একচেটিয়া অধিকার রাখা এবং বিটিআরসির সেবাসমূহকে আরো বেশি ডিজিটালাইজড করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) খুলনা বিভাগের আহ্বায়ক মওদুদ আহমেদ। বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকার দাশ ও বিটিআরসির উপ-পরিচালক রাইসুল ইসলাম।

আমার বার্তা/এমই

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

পাবনার ঈশ্বরদী ইপিজেডে প্রধান ফটকে তালা দিয়ে পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ ও

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কলেজছা্ত্রসহ দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র

জনপ্রিয় নয়, বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আইনমন্ত্রীর

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

বৃষ্টি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে কাজ করছে সরকার

তৃণমূল নেতাদের সঙ্গে আজ তারেক রহমানের বৈঠক, থাকবে কঠোর বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড

গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

৯ মে ঘটে যাওয়া নানান ঘটনা

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও